সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) নামে একটি চিঠি ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, পুরনো কয়েন জমা দিলেই নাকি ৩৪ লক্ষ টাকা মিলবে। তবে এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে জানাল ভারতের ফ্যাক্ট চেকিং সংস্থা পিআইবি। সরকারি সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, এটি একটি পরিকল্পিত প্রতারণা। যার উদ্দেশ্য হল সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা।
কী বলা হয়েছে ওই চিঠিতে?
আসলে ভাইরাল হওয়া চিঠিতে দাবি করা হচ্ছে, পুরনো কয়েন জমা দিলেই নাকি ৩৪ লক্ষ টাকা পাওয়া যাবে। আর সেই টাকা পেতে হলে প্রথমে ৭০০ টাকা ফর্ম চার্জ দিতে হবে। পাশাপাশি ১২,১৫০ টাকা ডেলিভারি ফি গুনতে হবে। অর্থাৎ ১৩ হাজার টাকার বেশি আগাম দাবি করা হচ্ছে। আর এই টাকাটাই সম্পূর্ণ জালিয়াতি করে নিয়ে নেবে ওই প্রতারণা চক্র।
পিআইবি ফ্যাক্ট চেক করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই চিঠির সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের কোনও রকম সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ জাল নথি। আরবিআই কখনো কোনও ব্যক্তি বা সংস্থাকে ইমেইল বা চিঠি পাঠায়না। এমনকি ফোন করে টাকা বা ব্যক্তিগত তথ্য চায় না। সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এরকম প্রলোভনে পা দিলে আর্থিক ক্ষতি নির্ঘাত।
এদিকে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে আগেও একাধিকবার জানানো হয়েছে যে, আরবিআই কখনো সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে টাকা বা ফি দাবি করে না। আর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো খোলেই না। পাশাপাশি কাউকে সরাসরি বিদেশি মুদ্রা বা লটারির টাকা দেয় না, আর এসএমএস বা ইমেইল লটারি জেতা কিংবা বিদেশ থেকে অর্থ পাওয়ার মেসেজ পাঠায় না। প্রতারকরা প্রায়শই নিজেদের আরবিআই আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং টাকা আত্মসাৎ করে।
A letter circulating in the name of the Reserve Bank of India claims to offer ₹34,00,000 in exchange for old coins and asks for ₹700 as form charge and ₹12,150 as delivery fee.#PIBFactCheck:
This letter is #fake
It is a #SCAM & not related to @RBI.
Beware! RBI… pic.twitter.com/OVw9CB2Zma
— PIB Fact Check (@PIBFactCheck) February 27, 2026
আরও পড়ুন: ২০ গুণ বাড়তে পারে এই ভাতা! নতুন পে কমিশনে সরকারি কর্মীদের জন্য সুখবর
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রথমত অচেনা নম্বর বা ইমেইল থেকে এরকম ধরনের কোনও প্রস্তাব আসলে তা অবশ্যই উপেক্ষা করুন এবং সঙ্গে সঙ্গে সেই নম্বরটিকে ব্লক করে দেওয়ার চেষ্টা করুন। আর কোনও অবস্থাতেই ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের ডিটেলস বা ওটিপি কারো কাছে শেয়ার করবেন না। সন্দেহ হলে একমাত্র সরকারি ওয়েবসাইট www.rbi.org.in-এ ভিজিট করুন। সেখানে দেখুন কোনও নোটিশ আছে কিনা। তাছাড়া অন্য কোনও ওয়েবসাইটে ক্লিক করবেন না বা কোনও তথ্য বিশ্বাস করবেন না। প্রতারণার সন্দেহ হলেই স্থানীয় থানায় বা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ করুন এবং নিজে সুরক্ষিত থাকুন।
It is a
Beware! RBI…