প্রকাশ্যে SIR-র চূড়ান্ত তালিকা, কোন কোন জেলায় বাদ গেল কত নাম?

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান, ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে জেলায় জেলায় SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় চূড়ান্ত তালিকা (SIR Final List)। স্বাভাবিকভাবেই তাই উদ্বিগ্ন বাড়ছে জনসাধারণের মনে। ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনের নাম বাদ পড়ে, সেদিকে নজর রয়েছে সকলের। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার তথ্য উঠে এসেছে। এক নজরে জেনে নেওয়া যাক জেলা বিশেষে বাদ পড়া ভোটারের তালিকা।

বাঁকুড়া, উত্তর কলকাতায় বাদ লক্ষাধিক ভোটার

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। এবং খসড়ায় নাম বাদ পড়েছে ৫৮ লক্ষের। সবমিলিয়ে মোট ৭০ লক্ষের নাম বাদ যেতে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চূড়ান্ত এসআইআর তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষের নাম প্রকাশ হয়েছে। বাঁকুড়া জেলায় মোট বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। আলিপুরদুয়ারে বাদ গিয়েছে মোট ১১ হাজার ৬৯২ জন ভোটারের নাম। ঝাড়গ্রামে বাদ গিয়েছে ৫৪ হাজার ৩০ জনের নাম। নদিয়া জেলায় বাদ- ২ লক্ষ ৭১ হাজার, খসরা থেকে বাদ ২,১৬,০০০, সঙ্গে পরে বাদ ৫৫হাজার। দার্জিলিং জেলা মোট বাদ গেল ২৩,১৭৯ জনের নাম, উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজারের নাম বাদ গিয়েছে। খসড়ায় বাদ গিয়েছিল ৩ লক্ষ ৯০ হাজারের নাম।

বাদ যায়নি পূর্ব বর্ধমান এবং নদীয়াও

প্রাপ্ত তালিকা অনুযায়ী পূর্ব বর্ধমান থেকে বাদ গিয়েছে প্রায় ১৭,০০০ ভোটারের নাম। ভোটারের নাম, যদিও এই জেলায় ১ লাখ ভোটারের নাম বিচারাধীন। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, বিচারাধীন ৫ লক্ষ ১৭ হাজার ভোটার। পশ্চিম মেদিনীপুরে প্রায় ১৮ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, ১ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। পশ্চিম বর্ধমানে ডিলিটেড তালিকায় রয়েছে ১৮ হাজার। অর্থাৎ সারা রাজ্য জুড়ে মোট ৭ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে, ডিলিটেড ক্যাটাগরিতে।

আরও পড়ুন: এবার পেনশনভোগীদের সুখবর দিল নবান্ন, অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতায় চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গিয়েছিল ৩ হাজার ২০৭ জনের নাম। যেখানে এই এলাকায় খসড়া তালিকায় ২ লক্ষ ১৬ হাজার জনের নাম বাদ গিয়েছিল। ভবানীপুরে খসড়ায় বাদ গিয়েছিল ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। নতুন করে বাদ গিয়েছে ২ হাজার ৩২৪ বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকায় মোট প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। এখনও ১৪ হাজার ১৫৪ ভোটারের নাম অমীমাংসিত। সেক্ষেত্রে হিসাব নিকাশ করে লজিক্যাল ডিসক্রেপেন্সির গেরোয় সেই ৬০ লক্ষের নথি অমীমাংসিত।

Leave a Comment