সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। প্রতিবেশী তরুণীকে ধর্ষণ, মণিপুরে অশান্তি, দেশে ওয়াটার মেট্রো, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পুলিশের রদবদল নিয়ে স্বরাষ্ট্র দফতরকে চিঠি সিইও দফতরের
ভোটের আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল নিয়ে এবার রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ১৫ ফেব্রুয়ারি মধ্যে বদলি এবং পোস্টিং শেষ করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। আর এই আবহে দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। বৈঠকে বাংলার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় উঠতে পারে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকা প্রকাশের স্ক্রুটিনির সময়ও বাড়িয়ে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মণিপুরে অশান্তিতে পাঁচ দিন বন্ধ ইন্টারনেট
মণিপুরের উখরুল জেলার লিটান ও আশেপাশে নতুন করে আবার হিংসা ছড়িয়ে পড়ার কারণে প্রশাসন কারফিউ জারি করেছে এবং পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অগ্নি সংযোগ এবং গুলির ঘটনায় বহু বাড়ি পুড়ে গিয়েছে। বাসিন্দারা এলাকা ছাড়ছে। উস্কানিমূলক পোস্ট এবং ভুয়ো খবর রুখতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি মদ্যপ অবস্থায় ঝামেলা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। পরে টাংখুল নাগা নাগা এবং কুফি সম্প্রদায়ের পুরনো উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তোলে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে যুব সাথী প্রকল্প
রাজ্যের অন্তর্বর্তী বাজেটে গঠিত বাংলা যুব সাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সে বেকারদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫ আগস্ট নয়য়, বরং নতুন অর্থবছরের দিন অর্থাৎ ১ এপ্রিল থেকেই এই ভাতা দেওয়া হবে। মাধ্যমিক পাস বেকার যুবকরা এই সুবিধা পাবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত মিলবে। আবেদন গ্রহণে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি দুয়ায়রে সরকারের মতো রাজ্য জুড়ে শিবির বসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ওয়াটার মেট্রোর জন্য ৯,২৮০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
দেশ জুড়ে পরিবেশবান্ধব গণপরিবহন বাড়াতে কেন্দ্র সরকার ৯২৮০ কোটি টাকার ন্যাশনাল ওয়াটার মেট্রো প্রকল্প অনুমোদন করল। জলপথ ভিত্তিক এই পরিষেবা নদী, খাল, লেক এবং উপকূল ঘিরে শহর এবং সংলগ্ন এলাকাকে যুক্ত করবে। আর বাস, মেট্রোরেলের সঙ্গে সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলবে। এর লক্ষ্য একটাই, যানজট এবং কার্বন নিঃসরণ কমিয়ে তোলা, আধুনিক নিরাপদ ও স্মার্ট নৌযান ব্যবহার করা। কোচি মডেলের সাফল্যের ভিত্তিতেই প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হয়ে আগামী দশকে বহু শহরে চালু হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) মাধ্যমিক পরীক্ষার দিন মৃত্যু মায়ের, অসহায় পরীক্ষার্থী
দুর্গাপুরের মাধ্যমিক পরীক্ষার্থী নন্দিনী বর্মনের মা অসুস্থতার কারণে ভোরবেলা মারা গিয়েছেন। তাও তাঁর অঙ্ক পরীক্ষার দিনেই। গভীর শোক বুকে নিয়ে তিনি পরীক্ষায় বসেন এবং তিন ঘন্টা ধরে পরীক্ষা সম্পন্ন করেছেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে আত্মীয়দের সঙ্গে মায়ের শেষ কৃত্যে অংশ নিয়েছেন এবং মুখাগ্নি করেছেন। মায়ের মৃত্যু সত্ত্বেও দায়িত্ব এবং মানসিক দৃঢ়তার পরিচয় দেওয়ার কারণেই স্কুল কর্তৃপক্ষ সহ অনেকেই তাঁর প্রশংসা করছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না বলে প্রথমে জানালেও শেষমেষ সিদ্ধান্ত বদল করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং UAE এর অনুরোধ আইসিসির সঙ্গে বৈঠক এবং কূটনৈতিক আলোচনার পর বিষয়টি নতুন করে বিবেচনা করে পাকিস্তান সরকার আর পিসিবি প্রধানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সবুজ সংকেত দিয়েছেন। ক্রিকেটের স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) প্রতিবেশি তরুণীকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
হুগলির চণ্ডীতলায় তৃণমূলের এক পঞ্চায়ের সদস্যের বিরুদ্ধে প্রতিবেশী তরুণীকে দীর্ঘদিনের জন্য নির্যাতনের অভিযোগ উঠল। নির্যাতিতা অন্তঃসত্ত্বা হওয়ার পরেই এই ঘটনা প্রকাশ্যে আসে। গ্রামে সভা বসলেও সমাধান হয়নি। আরও উল্টে অভিযুক্তকে মারধর করা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। নির্যাতিতার পরিবার কঠোর শাস্তির দাবী জানিয়েছে। আর এই ঘটনা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমানে তৃণমূলকে কটাক্ষ করছে বাম এবং বিজেপিরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি
কয়লা পাচার মামলায় আইপ্যাক অফিসে ইডির তল্লাশি ঘিরে এবার সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানি দ্বিতীয়বার পিছিয়ে গিয়েছে। রাজ্য আগে হলফনামা দিয়ে ইডির মামলা খারিজের আবেদন জানিয়েছিল। এদের রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে শুনানি স্থগিতের আবেদন করা হয়েছে। জেনারেল তুষার মেহতার প্রস্তাবে আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগও নাকচ করে দিয়েছেন মনোজ ভরমা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) উত্তরপ্রদেশে একই পরিবারের ৫ সদস্যের আত্মহত্যা
উত্তরপ্রদেশের মথুরার খাপারপুর গ্রামে একই পরিবারের ৫ সদস্যের গণ আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাদের তিন সন্তান রয়েছে। অভিযোগ উঠছ, বিষ মিশিয়ে দুধ পান করার পর সকলের মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষন ঘুম থেকে না ওঠার কারণে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মূলত আর্থিক অনটন এবং পারিবারিক ঝামেলাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) নতুন ই-প্যান্ট্রি পরিষেবা চালু করল আইআরসিটিসি
আইআরসিটিসি নতুন ই-প্যান্ট্রি পরিষেবা চালু করল যেখানে প্যান্ট্রি কার না থাকা মেল এবং এক্সপেক্স ট্রেনের যাত্রীরা অনলাইনে খাবার এবং জল বুক করতে পারবে। বুকিং করা মিল এবং রেল নির জল সরাসরি সিটে পৌঁছে যাবে। আগে পরীক্ষামূলকভাবে বিবেক এক্সপ্রেসে এটি চালু হয়ে ভালো সাড়া মেলার কারণে পরিষেবা আরও বাড়ানো হয়েছে। আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুকিং এর সময় বা পরে অর্ডার করা যাবে। আর মিল ভেরিফিকেশন কোড থেকেই কভার সংগ্রহ করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন