প্রতি জেলায় মেয়েদের জন্য হোস্টেল, শিক্ষা, কর্মসংস্থান! বাজেট ২০২৬-এ কী কী ঘোষণা হল?

Union Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৬ (Union Budget 2026)। রবিবারের এই ভারতীয় বাজেটে যে ইতিহাস ঘটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। টানা নবম বারের মতো বাজেটে আজ লাল রঙের কভারে মোড়া ট্যাবলেটে ছবি তুলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এবারের বাজেটে ঠিক কী কী ঘোষণা করা হল?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি

আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পর্যটন এবং আতিথেয়তা শিল্পকে শক্তিশালী করার জন্য একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ইনস্টিটিউট শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প মহল এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এটি দেশের পর্যটন শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

প্রতিটি জেলায় মেয়েদের হোস্টেল

প্রতিটি জেলায় এবার মেয়েদের জন্য হোস্টেল গড়ে তোলার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। হ্যাঁ, নির্মলাজি জানিয়েছেন, তিনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি করা হবে দেশে। আর সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে। এমনকি প্রতিটি জেলায় এই হোস্টেল নির্মাণ করা হবে।

পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা

অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করা হবে। আর জলপথের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠানও তৈরি করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ জলপথের জন্য জাহাজ মেরামতের বাস্তুতন্ত্র, বারাণসী এবং পাটনায় গঠিত হবে।

বিদেশীদের সরাসরি ভারতীয় শেয়ার বাজারে শেয়ার কেনার অনুমতি

অর্থমন্ত্রী জানিয়েছেন, ভারতের বাইরে বসবাসকারী বিদেশীদের এবার বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। এমনকি ব্যক্তিগত সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করা হবে। এমনকি দেশীয় বিনিয়োগকারীদের জন্য সম্মিলিত সীমা ১০% থেকে ২৪% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে দিল্লি, বারাণসী হাইস্পিড রেল করিডর! বাজেটে বাংলার জন্য একাধিক ঘোষণা

শিক্ষা থেকে কর্মসংস্থান

নির্মলা সীতারমন জানিয়েছেন, শিক্ষা থেকে কর্মসংস্থানের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী কমিটি গঠন করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনাকে অগ্রাধিকার দেবে। এমনকি পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব আলোচনা করবে।

আরও পড়ুন: মন্ত্রীর ফাঁকা সভার ছবি তোলায় মহিলা সাংবাদিককে হেনস্থা তৃণমূলের! শোরগোল পূর্বস্থলীতে

নারকেলের জন্য বিশেষ প্রকল্প

এবার নারকেলের জন্য কেন্দ্র সরকার বিশেষ প্রকল্প চালু করবে। তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গে নারকেল উৎপাদনে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে সরকার। পুরনো গাছের জায়গায় নতুন করে চারা দেওয়া হবে চাষীদের। অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত নারকেল উৎপাদক দেশ ভারত। সেই জায়গা আরও ত্বরান্বিত হবে।

Leave a Comment