প্রভাব পড়ল না বাংলাদেশের বয়কটেও, দর্শক সংখ্যায় ইতিহাস গড়ল এবারের T20 বিশ্বকাপ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিহাসে আগে ঘটেনি এমন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) ভেদ করেছে পূর্বের সমস্ত রেকর্ড। জানা যাচ্ছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শক সংখ্যা ছাড়িয়েছে 50 কোটি। সেই সুখবর নিজের X হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) চেয়ারম্যান জয় শাহ নিজেই। ওয়াকিবহাল মহলের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন সাফল্য আগামী দিনে ICC র এই টুর্নামেন্টের জনপ্রিয়তা অনেকটাই বাড়াবে।

দর্শক সংখ্যায় রেকর্ড গড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবছর, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। 20টি দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ম্যাচগুলি হচ্ছে দুই আয়োজক দেশেই। ইতিমধ্যেই যেহেতু আয়োজক শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফলে চলতি টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল গড়াচ্ছে ভারতের মাটিতেই। গতকালই মিটেছে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আজ শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এক কথায়, বিশ্বকাপ শেষের একেবারে দাঁড় প্রান্তে দাঁড়িয়ে। এরই মাঝে দর্শক সংখ্যায় নতুন দৃষ্টান্ত তৈরি করল ICC র এই মেগা ইভেন্ট।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান জয় শাহের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ICC.tv থেকে শুরু করে ICC র সোশ্যাল মিডিয়া চ্যানেল এমনকি JioHotstar এর মতো প্ল্যাটফর্ম গুলির দর্শক সংখ্যা মিলিয়ে এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপ দেখেছেন কমপক্ষে 500 মিলিয়ন অর্থাৎ 50 কোটি দর্শক। ICC বলছে, এই দর্শক সংখ্যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। জয় শাহ নিজের এক্স হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানানোর পাশাপাশি খুব পরিষ্কারভাবে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লক্ষ্য ছিল এই টুর্নামেন্টকে বিশ্বব্যাপী এবং অ্যাক্সেসযোগ্য ক্রিকেট ইভেন্টে পরিণত করা।

 

অবশ্যই পড়ুন: ফুড সেফটিতে কত নম্বরে বাংলা? রাজ্য সরকারের রিপোর্ট দেখে খুশি হাইকোর্ট

প্রসঙ্গত, ভিউয়ারশিপ বা দর্শক সংখ্যায় 50 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেললেও ক্রিকেট মহলের অনেকেই বলছেন, এই সংখ্যাটা বিশ্বকাপ শেষ হওয়ার আগে অনেকটাই বাড়বে। এর সবচেয়ে বড় কারণ এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল বাকি। তাছাড়াও সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অর্থাৎ বিশ্বকাপের মহা ফাইনালের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ক্রিকেট ভক্তরা। আর সেখানে যদি ভারত জায়গা করে নেয় তবে দর্শক সংখ্যা সমস্ত লক্ষ্য ছাড়িয়ে যাবে বলেই আশা ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভারতীয় সমর্থকদের।

তবে অনেকেই আশঙ্কা করেছিল যে, বাংলাদেশ এবারের বিশ্বকাপে না খেলায় আর ওদেশে বিশ্বকাপ বয়কটের ধুম ওঠায় এবারে দর্শক কম হবে। তবে সেই আশঙ্কায় জল। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশ না থাকার পরেও ছিটেফোঁটা ভাটা পড়েনি বিশ্বকাপের জনপ্রিয়তায়। বরঞ্চ এবার আরও বেড়েছে।

Leave a Comment