সৌভিক মুখার্জী, কলকাতা: এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা আজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। সূত্র মতে, মুখ্যমন্ত্রী নিজেই আজ এই মামলা লড়বেন। বিচারপতির অনুমতি মিললেই শুনানি হওয়ার কথা। এমনকি বুধবার দুপুর একটা পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনানি হবে বলে খবর। পূর্ব নির্ধারিত কয়েকটি মামলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলার শুনানি হবে বিচারপতির বেঞ্চে। তবে খবর এল, প্রাথমিক শুনানিক্রমে রাখা হয়নি মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলা।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতির এজলাস বসে। সূত্রের খবর, সিজিআই সূর্যকান্তের এজলাস বসার পর আগের নির্ধারিত কয়েকটি মামলার শুনানি হওয়ার কথা। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হবে। তবে এজলাসে নির্ধারিত সীমার থেকে অনেক বেশি লোক ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে চেয়েছিলেন। এমনকি ইতিমধ্যে হাজারের বেশি লোক অংশগ্রহণ করেছেন।
প্রাথমিক শুনানিক্রমে রাখা হল না মমতার মামলা
উল্লেখ করার বিষয়, আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার উল্লেখ প্রাথমিক শুনানিক্রমে রাখাই হয়নি। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, প্রধান বিচারপতির শুনানিক্রম যথাক্রমে ১ থেকে ৫। তবে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে তালিকার ২১ নম্বরে। আর ৩৭ নম্বর রয়েছে মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলায়। তবে ১ থেকে ৫ নম্বর মামলার শুনানি শেষ হলে তারপর ৩৫ নম্বর মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। তারপর হবে ৪০ আর ৪১ নম্বর মামলার শুনানি।
আরও পড়ুন: হাওয়াকেই বানাবে জ্বালানী, র্যামজেট প্রযুক্তির সফল পরীক্ষণ করল DRDO, বুক কাঁপবে শত্রুর
এদিকে সকাল সাড়ে দশটা নাগাদ এজলাস বসার আগে শুনানিক্রমে ৩৭ নম্বর মামলা থাকলেও তা প্রাথমিক শুনানিক্রমে রাখা হয়নি। কিন্তু হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মামলাটি এবার শুনানির তালিকায় রয়েছে। সেটি শুনানির জন্য উঠবেও। কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না, সেই শুনানি কখন হবে। আপাতত তালিকায় ৩ নম্বরে থাকা মামলার শুনানি চলছে বলেই সুপ্রিম কোর্টের অন্দরমহল সূত্রে খবর।