ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষা বৈভব সূর্যবংশীর, পরীক্ষাকেন্দ্রে বিশেষ ট্রিটমেন্ট পাবেন খুদে তারকা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে 22 গজের পরীক্ষায় আগেই উত্তীর্ণ হয়েছেন বিহারের খুদে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁর ব্যাটে চার ছয় না দেখলে মন ভরে না ভক্তদের। গত বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সাফল্যের শিখরে থাকা বৈভব এবার বাস্তব জীবনে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন। হ্যাঁ, ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষায় বসবেন ভারতের গর্ব 14 বছরের সূর্যবংশী। জানা যাচ্ছে, বিহারের সমস্তিপুর জেলায় আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে CBSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক। সেই পরীক্ষায় বসবেন ভারতীয় ক্রিকেটার বৈভব। ইতিমধ্যেই RR তারকার অ্যাটেনডেন্স শিট প্রকাশ্যে এসেছে।

IPL এর আগেই স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসতে চলেছেন বৈভব

সব ঠিক থাকলে, আগামী 26 মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই আসরেই রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ কাঁপাবেন বৈভব সূর্যবংশী। আর সেই মহা টুর্নামেন্টের ঠিক আগের মাসেই মাধ্যমিক পরীক্ষা দিতে হবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বৈভবের মাধ্যমিক পরীক্ষার অ্যাটেনডেন্স শিট। সেখানেই একেবারে পরিষ্কারভাবে লেখা রয়েছে বৈভব সূর্যবংশীর নাম, বাবার নাম, পরীক্ষার দিনক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।

এদিকে ভারতীয় ক্রিকেটারের মাধ্যমিক পরীক্ষার কথা শুনে ভক্তদের অনেকেই কৌতুহলী হয়ে উঠেছেন। তাঁরা জানতে চাইছেন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রে কি VIP ট্রিটমেন্ট পাবেন বৈভব? এ প্রসঙ্গে বৈভবের পরীক্ষা কেন্দ্র অর্থাৎ পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নীল কিশোর সিনহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, কোনও VIP হিসেবে নয় বরং আর পাঁচটা সাধারণ পরীক্ষার্থীর মতোই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নির্ধারিত দিনগুলিতে পরীক্ষা দিতে হবে বৈভব সূর্যবংশীকেও। তাঁর জন্য কোনও আলাদা ব্যবস্থা তাঁর বিদ্যালয় বা পরীক্ষা কেন্দ্রে থাকবে না।

অবশ্যই পড়ুন: শেষ সব আশা ভরসা! রবিবার ভারত-পাক ম্যাচের আগেই ঝেঁপে নামবে বৃষ্টি

উল্লেখ্য, বৈভব সূর্যবংশীর জন্য পরীক্ষাকেন্দ্র পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে বিশেষ ব্যবস্থা না থাকলেও ভারতীয় দলের কিশোর প্রতিভা তথা নামিদামি ক্রিকেটারের পরীক্ষাকেন্দ্র হয়েছে পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুল, যা জানার পর আনন্দে আত্মহারা, ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকগণ। তাঁদের বক্তব্য, বৈভব যেমন ক্রিকেটের মাঠে নিজের প্রতিভা দেখিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, বাস্তবের পরীক্ষাতেও যেন তিনি সেভাবেই ফল করতে পারেন।

Leave a Comment