সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি ব্যাঙ্ক সংক্রান্ত কিছু কাজ জানুয়ারিতে বাকি রয়েছে? ফেব্রুয়ারি মাসে সেই কাজ করবেন বলে ভাবছেন? তাহলে আজকে এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আজকের এই লেখায় আপনাদের জানানো হবে আগামী ফেব্রুয়ারি মাসে ঠিক কতদিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। চলুন বিশদে জেনে নেবেন।
ফেব্রুয়ারিতে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
এমনিতে জানুয়ারি মাস শেষ হতে আর মাত্র ৪ দিন বাকি, তারপরেই পড়ে যাবে ফেব্রুয়ারি মাস। এহেন পরিস্থিতিতে নতুন মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেটা জানার জন্য আগ্রহী বহু মানুষ। আরবিআই-এর তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বেশ কিছু দিন দেশজুড়ে সমস্ত ব্যাংক শাখা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। এই দিনগুলিতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ব্যাংক শাখা বন্ধ থাকবে। জানা গিয়েছে, নতুন মাসে একটানা ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১ ফেব্রুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি
- ১৪ ফেব্রুয়ারি (শনিবার): দ্বিতীয় শনিবার
- ১৫ ফেব্রুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি
- ২২ ফেব্রুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি
- ২৮ ফেব্রুয়ারি (শনিবার): চতুর্থ শনিবার
উৎসবের কারণে মিলবে অতিরিক্ত ছুটি
১৫ ফেব্রুয়ারি: মহাশিবরাত্রি উপলক্ষে অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং দিল্লি সহ প্রায় সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ছুটি থাকবে।
আরও পড়ুনঃ আগামী সপ্তাহেই DA বৃদ্ধির ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার, কতটা?
- ১৮ ফেব্রুয়ারি: সিকিমে লোসার
- ১৯ ফেব্রুয়ারি: মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী
- ২০ ফেব্রুয়ারি: অরুণাচল প্রদেশ এবং মিজোরামে রাজ্য প্রতিষ্ঠা দিবস।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তা নেই। আজকের ডিজিটাল যুগে, বেশিরভাগ ব্যাংকিং কাজ অনলাইনে করা যায়। IMPS, NEFT, RTGS, UPI, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো পরিষেবাগুলি যথারীতি কাজ করবে। আপনি ঘরে বসেই টাকা ট্রান্সফার বা রিসিভ করতে পারবেন, বিল পরিশোধ করতে পারবেন, এমনকি এটিএম থেকে টাকা তুলতে পারবেন।