ফেব্রুয়ারিতে ৩২, মার্চে আরও বেশি! দক্ষিণবঙ্গে গরম নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস আবহাওয়া দফতরের

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ গোটা ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে বাংলার আবহাওয়া? এবার এই নিয়ে সামনে এল চমকে দেওয়ার মতো খবর। কিছু বছর আগে অবধি ফেব্রুয়ারি মাসে যেখানে কিছুটা ঠান্ডা থাকত, এই বছর তা ভুলে যেতে হবে। সর্বোপরি, চলতি মাসেই একদম এপ্রিল, মে মাসের মতো গরম পড়তে পারে বাংলায়। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর।

ফেব্রুয়ারিতেই রেকর্ড গরম পড়বে বাংলায়?

ইতিমধ্যে বাংলায় শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। মাঝে মধ্যে তাপমাত্রার পতন হলেও স্বাভাবিকের ওপরেই রয়েছে পারদ। শুষ্ক এবং অস্বস্তিতে ভরা আবহাওয়া। এক কথায়, গরম হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। আগামী সপ্তাহ থেকেই রাজ্যে শীতের বিদায় পাকাপাকিভাবে হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাঝরাত ও কাকভোরের দিকে শীত থাকলেও সকাল ৮টার পর ঘাম ঝরতে শুরু করছে সকলের। এখন শোনা যাচ্ছে ফেব্রুয়ারির শেষ দিকেই কলকাতার দিনের তাপমাত্রা ৩২ ছাড়িয়ে যাবে।

আরও পড়ুনঃ আকাশছোঁয়া থেকে মাটিতে নামল সোনা-রুপোর দাম, মুখে হাসি মধ্যবিত্তের

সবথেকে বড় বিষয়, দোলের পর থেকেই উর্ধ্বমুখী হবে বাংলার তাপমাত্রা। আবহাওয়া অফিস সূত্রে খবর, মার্চের মাঝামাঝি কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও তীব্র গরম থাকতে পারে এপ্রিল, মে, জুন মাসে। আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থাগুলো ২০২৬-কে উষ্ণ বছর এল নিনো হিসেবে চিহ্নিত করেছে। এসবের মাঝেই আবার দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় ইতোমধ্যেই সক্রিয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা। আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দক্ষিণ কেরালা ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে।

আরও পড়ুনঃ ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

আজ কেমন থাকবে আবহাওয়া?

নিশ্চয়ই ভাবছেন আজ সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? আজও দক্ষিণবঙ্গের কিছু জেলায় শীতের দাপট রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হিমের পরশ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই ভালো কুয়াশার দাপট ছিল পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আগামী কয়েকদিনও একি পরিস্থিতি থাকবে কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের কথা বললে, আজ ও আগামী কয়েকদিন ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই চার জেলায়। বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা।

Leave a Comment