বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং নামিবিয়া। সেই ম্যাচ শুরু হওয়ার কিছু ঘন্টা আগেই প্রকাশ্যে এল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের এক বিতর্কিত ভিডিও (Viral Video)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গ্লাসে রাখা অবিক্রিত কোল্ডড্রিংস পুনরায় বোতলে ঢেলে রাখা হচ্ছে। ভিডিওটিতে যা দেখা যাচ্ছে তাতে খুব সম্ভবত থামস আপের একটি বোতলে কোল্ড ড্রিঙ্কস ঢালছেন স্টলের কর্মী। যেই দৃশ্য প্রকাশ্যে আসতেই হই হই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া
বৃহস্পতিবার সকাল সকাল নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামের একটি স্টলের ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ট্রেতে সাজানো রয়েছে কয়েকটি কোল্ড্রিংসের গ্লাস। সেখান থেকেই এক কর্মী এক একটি গ্লাসের ঢাকনা খুলে ভেতরে থাকা কোল্ড্রিংস পুনরায় বোতলে ভরছেন। ভিডিও গ্রাহকের দাবি, ম্যাচ শুরু হলে ওই কোল্ড্রিংসই বিতরণ করা হবে দর্শকদের।
ভিডিওটি দেখার পর নেট নাগরিকদের অনেকেরই বক্তব্য, প্রায়শই দেশের বিভিন্ন স্টেডিয়ামে এমন ঘটনা ঘটে। সমর্থকদের ফেলে দেওয়া গ্লাসে বেঁচে যাওয়া কোল্ড্রিংস বা অন্যান্য পানীয় পুনরায় বোতলে ভরে তা আবার পরবর্তীতে বিতরণ করা হয় দর্শকদের মধ্যে। তবে দিল্লির মতো শহরের নামজাদা অরুণ জেটলি স্টেডিয়ামে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারছেন না নেটিজেনরা।
Viral video claims leftover drinks were reused at Arun Jaitley Stadium during ICC T20 World Cup. pic.twitter.com/LrPJDCH8BW
— The Tatva (@thetatvaindia) February 12, 2026
অবশ্যই পড়ুন: মেয়ে নন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি? সন্দেহে নেট দুনিয়া
উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকাকে গুঁড়িয়ে জয় তুলেছে ভারত। আজ অর্থাৎ বৃহস্পতিবার সূর্যকুমার যাদবরা নামবেন নামিবিয়ার বিরুদ্ধে। অরুন জেটলি স্টেডিয়ামে নির্ধারিত সময় সন্ধ্যা সাতটা থেকে গড়াবে এই ম্যাচ। নামিবিয়ার ম্যাচ শেষে আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।