সৌভিক মুখার্জী, কলকাতা: ফোর্বসের ২০২৫ সালের ৪০ আন্ডার ৪০ তালিকায় (Forbes 40 Under 40 List) জায়গা করল কয়েকজন ভারতীয় উদ্যোক্তা, যারা স্বল্প বয়সেই নিজেদের উদ্যোগ আর প্রযুক্তি ব্যবহার করে বিশাল ধন-সম্পদের মালিক হয়ে উঠেছে। উল্লেখযোগ্য ভারতীয় উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন অঙ্কুর জৈন, আদর্শ হিরেমাথ এবং সূর্য মিধা। আর তাঁদের সাফল্য মূলত ফিনটেক, লয়্যালটি রিওয়ার্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতেই গড়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় বিশ্বের সবথেকে কম বয়সী স্বনির্ভর বিলিয়নিয়ারদের সংখ্যা এই বছর রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
অঙ্কুর জৈন
৩৫ বছর বয়সী অঙ্কুর জৈন নিউইয়র্ক ভিত্তিক Bilt Rewards এর প্রতিষ্ঠাতা এবং সিইও। এই কোম্পানিটি ভাড়াটিয়াদের ভাড়া দেওয়ার সময় পুরস্কার অর্জনের সুযোগ দিয়ে থাকে। তাঁর নেতৃত্বে Bilt Rewards এর বাজার মূল্য এবং আগের স্টার্টআপের মোট মূলধন ৩.৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তালিকায় তিনি ১৯ তম স্থানে রয়েছেন। অঙ্কুর জৈনর সাফল্য থেকে প্রমাণ মিলছে, ফিনটেক ও লয়্যালটি রিওয়ার্ড প্ল্যাটফর্ম কীভাবে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: নন্দীগ্রামে গেরুয়া ঝড়! সমবায় নির্বাচনে ৯ আসনেই জয়ী BJP, খাতাই খুলল না তৃণমূলের
আদর্শ হিরেমাথ এবং সূর্য মিধা
এদিকে ২২ বছর বয়সেই আদর্শ হিরেমাথ এবং সূর্য মিধা Mercor নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপের সহ প্রতিষ্ঠাতা হিসাবে নাম লিখিয়েছে। কোম্পানিটি বড় AI ল্যাব এবং সংস্থাগুলির জন্য প্রযুক্তি ব্যবহার করে সঠিক প্রতিভা চিহ্নিত এবং প্রশিক্ষণের কাজ করে থাকে। রিপোর্ট অনুযায়ী, Mercor এর ব্যক্তিগত বিনিয়োগকারীদের মূল্যায়ন ২০২৫ সালের মোট ১০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে। আর এর ফলে আদর্শ হিরেমাথ এবং সূর্য মিধা বিশ্বের সবথেকে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় জায়গা করেছে।
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী স্কলারশিপের ডেডলাইন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার! লাস্ট ডেট জানুন
বলাবাহুল্য, এই তালিকায় ভারতীয় উদ্যোক্তাদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই প্রযুক্তি আর উদ্ভাবন ক্ষেত্রে ইতিবাচক দিক তুলে ধরছে। একদিকে অঙ্কুর জৈন ফিনটেক এবং অর্থনৈতিক প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে আদর্শ হিরেমাথ এবং সূর্য মিধা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিভা নিয়োগ ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছেন। আর এই তালিকায় ভারতীয়দের অবস্থান পাওয়া শুধুমাত্র সম্পদের মান নয়, বরং ভারতের অর্থনীতির জন্যও ইতিবাচক পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ ঘুঁচতে পারে ‘কাঙাল দশা’, পাকিস্তানে মিলল বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার
নিখিল কামাথ
এই তালিকায় ২০ তোম স্থানে রয়েছেন জিরোধার কো-ফাউন্ডার তথা CEO নিখিল কামাথ। বর্তমানে নিখিলের সম্পত্তি ৩.৩ বিলিয়ন ডলার। ভাই নিতিন কামাথের সাথে শুরু করা জিরোধা এখন ভারতের সবথেকে বড় ব্রোকারেজ কোম্পানির মধ্যে একটি। ফোর্বস অনুযায়ী, জিরোধার বর্তমান বাজারমূল্য ৮ বিলিয়ন ডলারের কাছাকাছি।