বিক্রম ব্যানার্জী, কলকাতা: অহিন্দু ব্যক্তিদের জন্য বন্ধ হয়ে গেল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দিরের দরজা (Non Hindus Ban)। এবার থেকে দেশের এই বিশেষ মন্দিরে প্রবেশ করতে পারবেন না কোনও অহিন্দু ব্যক্তি। একই সিদ্ধান্ত নিয়েছে কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দির কর্তৃপক্ষও। গতকাল অর্থাৎ রবিবার, শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির তরফে স্পষ্ট করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এমন সিদ্ধান্তের পরই জন্ম নিয়েছে নতুন বিতর্ক।
চিরকালের জন্য তিন ধামে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল!
গতকাল, গঙ্গোত্রী মন্দির কমিটির তরফে খুব পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়, গঙ্গোত্রী মন্দির সহ কেদারনাথ, বদ্রিনাথ এবং মুখবাতে শীতকালের সময়টায় এই মা গঙ্গাকে এনে রাখা হয়। তাই সেখানে আর অহিন্দু ব্যক্তি অর্থাৎ হিন্দু ধর্মের বাইরের কোনও নাগরিকরা আর প্রবেশ করতে পারবেন না।
জানা যাচ্ছে, সম্পূর্ণভাবে তিন ধাম সহ মুখবাতে মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে মন্দির কমিটি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী জানান, উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সবচেয়ে উঁচু। একটা সময় ছিল যখন কেদারনাথ সহ অন্যান্য মন্দিরগুলিতে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারতেন। তবে বিজেপি সরকার যখন ছিল না তখন এইসব নিয়ম বারবার অমান্য করা হয়েছে। কিন্তু এবার থেকে এই নিয়ম মানতেই হবে। বিজেপি নেতা জানিয়ে দেন, আসন্ন বোর্ড মিটিংয়ে মন্দিরগুলিতে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব জমা পড়বে।
অবশ্যই পড়ুন: ISL এ কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান? প্রকাশ্যে কলকাতা ডার্বির তারিখ
উল্লেখ্য, কিছুদিন আগেই অযোধ্যার কয়েকজন সাধুসন্ত উত্তরাখণ্ডের বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে অহিন্দু ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। যা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। সেই বক্তব্যের পর কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রির মতো মন্দিরগুলিতে অহিন্দু ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করায় ফের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে বিজেপি সরকারের হিন্দুত্ববাদী ভাবনা নিয়েও..