বদলে যাচ্ছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের মেনু, মিলবে আমিষ খাবারও

Non veg meal may will available in Vande Bharat Sleeper Express-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বাংলা পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Express)। তবে বিশেষ সেমি হাই স্পিড ট্রেনটিতে ভ্রমণের সময় খাবারের অভিজ্ঞতা খুব একটা ভাল নয় যাত্রীদের। না, খাবারের গুণগতমানের দিক থেকে নয় বরং খাবারের ধরন নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ। তাঁদের মুখে একটাই কথা, বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ খাবার আর খাওয়া যাচ্ছে না! এবার সেই সমস্যার সমাধান করলেন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আনন্দবাজারের খবর অনুযায়ী, তিনিই নাকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করে ট্রেনে আমিষ খাবার চালু করার কথা জানিয়ে ছিলেন। পরবর্তীতে রেলমন্ত্রী নিজেই তাতে সবুজ সংকেত দিয়েছেন।

বন্দে ভারত স্লিপারে চালু হচ্ছে আমিষ খাবার?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত রবিবার রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদারের সাথে ফোনে কথা হয় রেলমন্ত্রীর। সেই ফোনালাপেই নাকি বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছিলেন, বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাওয়ার নিয়ে মানুষের সমস্যার কথা। আর তারপরই নাকি রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই বন্দে ভারতের নতুন সংস্করণে চালু হয়ে যাবে আমিষ খাবারের সুবিধা। একথা নিজেই সর্বসমক্ষে এনেছেন সুকান্ত মজুমদার।

তাঁর কথায়, “পরশু রেলমন্ত্রীর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে তিনি নিজেই আমাকে ফোন করেন। আমি তাঁকে জানাই বন্দে ভারত স্লিপারের মেনুতে শুধু নিরামিষ খাবার থাকায় তৃণমূল তার অন্য ব্যাখ্যার তৈরি করার চেষ্টা করছে। তারপরই তিনি আমাকে আশ্বাস দিয়েছেন।” সুকান্তর সংযোজন, বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে আমিষ খাবার চালু করার কোনও পরিকল্পনাই ছিল না রেলের। তবে তিনি সমস্ত বিষয়টা খোলসা করে জানানোর পর রেলমন্ত্রী, আশ্বাস দিয়েছেন, হঠাৎ করেই বিশেষ ট্রেনটিতে পাওয়া যাবে আমিষ খাবারের সুবিধা।

অবশ্যই পড়ুন: সুতো নিয়ে মহাসঙ্কটে বাংলাদেশ! বন্ধ হতে পারে শতাধিক কারখানা

প্রসঙ্গত, বিগত দিনগুলিতে বন্দে ভারত স্লিপার ট্রেনের খাবারের মেনুতে শুধুমাত্র নিরামিষ আহার দেখে খানিকটা নাক সিঁটকিয়েছিলেন যাত্রীদের একাংশ। দেশের প্রথম বিশেষ ট্রেনটিতে খাবারের মেনুতে শুধুমাত্র আমিষ খাবার রাখায় কেন্দ্রীয় সরকারকেও নিশানা করতে ছাড়েননি বিরোধীরা। অনেকেই মনে করছেন, ভোটমুখী বাংলায় বিজেপির চাদরে কোনও রকম কালো দাগ লাগুক তা চাইছেন না দলীয় নেতৃত্ব। হয়তো সে কারণে, নিজেদের সাফ রাখতে রেলমন্ত্রীকে ফোন সুকান্তর।

Leave a Comment