প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট ২০১৬ এসএলএসটিতে নিযুক্ত প্রায় ১৬ হাজার যোগ্য শিক্ষকের চাকরির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। আর তাতেই মিলেছে বেশ স্বস্তি। অপরদিকে পুরোনো চাকরিতে ফিরে যাওয়া প্রার্থীরা রীতিমতো আপশোশ করছেন। কম বেতন, বাড়ি থেকে দূরত্ব অনেক অসুবিধার সম্মুখীন হয়েই আগের চাকরি করছেন তাঁরা। তাই বহু শিক্ষক আবেদন জানিয়েছিলেন যাতে পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার আগে তাঁদের ৩১ আগস্ট পর্যন্ত বর্তমান চাকরিতেই থাকতে দেওয়া হয়। এবার সেই আবেদন নিয়ে বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhavan)।
বর্তমান চাকরিতেই থাকার আবেদন প্রার্থীদের
যোগ্য শিক্ষকদের কাজ করার সময়সীমা সুপ্রিম কোর্ট বাড়িয়ে দেওয়ার পর থেকেই বিকাশ ভবন এবং জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদগুলিতে পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার আগে তাঁদের ৩১ আগস্ট পর্যন্ত বর্তমান চাকরিতেই থাকতে দেওয়ার আবেদন বেড়েই চলছিল। সোমবারও বিকাশ ভবনে গিয়ে অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিকের সঙ্গে দেখা করে কমিশনারের উদ্দেশে এই দাবিতে চিঠিও জমা দিয়ে এসেছেন একদল শিক্ষক। এবার সেই আবেদনের ভিত্তিতে এবং বহু আলোচনার পর অবশেষে সবুজ সংকেত দিল বিকাশ ভবন।
আরও পড়ুনঃ হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল দিল রেল, জানুন ভাড়া এবং রুট
সবুজ সংকেত দিল বিকাশ ভবন
সোমবার, বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের বর্ধিত সময়সীমার ফলে বর্তমান চাকরিতেই যেতে পারবেন ২০১৬ এসএলএসটিতে নিয়োগ পাওয়া শিক্ষকরা। জানানো হয়েছে যেহেতু আগামী ৩১ আগস্ট পর্যন্ত নতুন নিয়োগ সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। ফলে ওইসময় পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন চাকরি বাতিলের আওতায় থাকা যোগ্য শিক্ষকরা। এছাড়াও, ২০১৬ এসএলএসটি’র আগে যাঁরা সরকারি চাকরি করতেন, তাঁদের ক্ষেত্রেও কার্যকর হবে এই নির্দেশ। আর এই নির্দেশ পাওয়া মাত্রই স্বস্তি পেল চাকরিপ্রার্থীদের একাংশ।
আরও পড়ুন: অবশেষে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে জুড়ে যাচ্ছে বেলঘরিয়া, নয়া পন্থা রাজ্য সরকারের
বিকাশ ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলশিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে, ‘চাকরিপ্রার্থীদের এই দাবিতে অন্যায্য কিছু না। এটা তাঁরা চাইতেই পারেন। তবে, এই প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভর ছিল আবেদনের ভিত্তিতে। শেষ পর্যন্ত অবশ্য আলোচনার মাধ্যমে নিয়োগকারী সংস্থা বা বোর্ডকেই বিকাশ ভবন সবুজ সংকেত দিয়েছে।’
Yo! Win999phcash is my go-to spot for quick wins. The site’s slick and easy to navigate. Definitely worth checking out if you’re looking for some fun. Check it out here: win999phcash.