বর্ষবরণের দিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে দেখা গেল পাক ড্রোন, হামলার ছক পাকিস্তানের?

Pak Drone In LOC Indian Army launched search operation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 শেষ। বর্ষবরণে মুখরিত দেশবাসী। ঠিক সেই সময় ঘৃণ্য কার্যকলাপ ধরা পড়লো পাকিস্তানের (Pak Drone In LOC)। নতুন বছরের প্রথম দিনই জম্মু ও কাশ্মীরের পুঞ্চে দেখা গেল একটি পাক ড্রোন। Tv 9 সহ বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ওই ড্রোন ঠিক কোন কারণে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তের কাছাকাছি ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখছে ভারতীয় সেনা। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানের ওই ড্রোনটি নিয়ন্ত্রণ রেখার কাছে পুঞ্জ উপসাগরীয় কর্মদা এলাকায় ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল বলেই খবর।

5 মিনিটেরও বেশি সময় ধরে সীমান্ত পেরিয়ে ঘোরাফেরা করছিল ড্রোনটি

একাধিক রিপোর্ট অনুযায়ী, লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার কাছে পুঞ্চ উপসাগরীয় কর্মদা এলাকায় ভারতীয় সীমান্ত পেরিয়ে ওই পাকিস্তানি ড্রোনটি কমপক্ষে 5 মিনিটেরও বেশি সময় ধরে ঘোরাফেরা করেছে। তল্লাশি অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর নজরে পরে ড্রোনটি। সূত্রের খবর, ভারতীয় সেনাবাহিনীর তরফে ইতিমধ্যেই ওই ড্রোনটিকে ট্র্যাক করার চেষ্টা হচ্ছে। এদিকে হঠাৎ পাক ড্রোনের আগমনে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু অংশে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

অবশ্যই পড়ুন: SIR শুনানিতে গ্রহণ করা হবে না ২০১০-র পর ইস্যু OBC সার্টিফিকেট! জানাল নির্বাচন কমিশন

বিশ্লেষক মহলের মতে, হঠাৎ ভারতের সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ড্রোনের ঘোরাফেরা একেবারেই ভালভাবে নেওয়া যায় না। এই ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য বড়সড় হুমকি। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে নতুন নিষেধাজ্ঞার পরও দ্বিতীয়বার লাইন অফ কন্ট্রোল এর কাছে ড্রোনের চলাচল লক্ষ্য করা গিয়েছে। এদিকে, ভারত পাক সীমান্তে পাকিস্তানি ড্রোন দেখতে পাওয়ায় জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে গোটা এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

অবশ্যই পড়ুন: ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ

এদিকে জম্মু ও কাশ্মীর সীমান্তে বেড়েছে নিরাপত্তা। বাড়ানো হচ্ছে সেনা সংখ্যাও। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে হয়তো ওই ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি চালানোর চেষ্টা করছিল পাকিস্তান। বেশ কয়েকটি সূত্র এও বলছে, ওই ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য কিংবা অন্যান্য বেআইনি পণ্য পাঠানোর চেষ্টা হচ্ছিল। তবে এই গোটা ঘটনার সাথে কোন সন্ত্রাসী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

1 thought on “বর্ষবরণের দিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে দেখা গেল পাক ড্রোন, হামলার ছক পাকিস্তানের?”

Leave a Comment