সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার। বাংলাদেশের ক্ষমতায় BNP, কয়লা পাচার মামলা, এসপ্ল্যানেড রোডের নাম বদল, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পূর্ব রেলের তিন ডিভিশন নিয়ে বিরাট উদ্যোগ
পূর্ব রেলের তিন ডিভিশন আসানসোল, মালদা এবং হাওড়ায় চলমান গুরুত্বপূর্ণ রেল প্রকল্প খতিয়ে দেখতে এবার পরিদর্শনে গিয়েছেন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকর। তিনি ভারতীয় রেলের নিরাপত্তা, ক্রু-সুবিধা এবং পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছেন। পাশাপাশি দুমকা, বাঁকা, দেওঘর, জেসিডি ও ভাগলপুর স্টেশন ঘুরে দেখেছেন। আর অমৃত ভারত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। যাত্রী সুবিধা, ডাব্লিং কাজ এবং আধুনিকীকরণ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মুর্শিদাবাদের নসিপুরে নতুন হল্ট স্টেশন তৈরি
মুর্শিদাবাদ জেলার নসিপুরে নতুন হল্ট স্টেশন তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। দীর্ঘদিন ধরেই স্থানীয়দের দাবি ছিল। কারণ, কাছাকাছি কোনও স্টেশন না থাকার কারণে ট্রেন ধরতে যেতে হত মুর্শিদাবাদ জংশন বা জিয়াগঞ্জ। আর সম্প্রতি নসিপুর রেল ব্রিজ চালু হওয়ার পর ভারতীয় রেলওয়ে নসিপুর হল্ট তৈরির সবুজ সংকেত দিয়েছে। এতে যাতায়াত সহজ হবে বলেই মনে করা হচ্ছে। আগে বন্ধ হয়ে যাওয়া পুরনো স্টেশনের পর আবারও রেল পরিষেবা ফেরার আসা দেখা যাচ্ছে এই এলাকায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বদলে গেল এসপ্ল্যানেড রোডের নাম
এসপ্ল্যানেড এলাকার এসপ্ল্যানেড রো রাস্তার নাম বদলে এবার রাখা হল বিচারপতি রাধাবিনোদ পাল সরণী। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। টোকিও ট্রায়ালে ভিন্ন রকম মত দেওয়া বিচারপতি পালকে সম্মান জানানোর জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নামকরণের উদ্যোগে ভূমিকা নিয়েছিলেন তৃণমূলের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জাপান সফরে দেওয়া প্রতিশ্রুতির পর প্রক্রিয়া এগিয়েছে। নতুন ঠিকানা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না মহিলাদের
বিধানসভায় ভোটের আগে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় সমস্যায় পড়লেন বহু মহিলা। বিশেষ করে হাওড়া জেলায়। সমাজ কল্যাণ দফতর অভিযোগ জানাতেও দেখা যাচ্ছে। আবেদন করেও টাকা না পাওয়ার কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছেন আধিকারিকরা। এদিকে রাজ্য বাজেটে ভাতার পরিমান আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এখন সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা ১৭০০ টাকা করে ভাতা পাচ্ছেন, যা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) হাসিনা বিহীন বাংলাদেশের ক্ষমতায় বিএনপি
হাসিনা বিহীন বাংলাদেশের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে এবার তারেক রহমানের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ২৯৯টি আসনের মধ্যে প্রায় ২১৩টি আসনে জয়লাভ করেছেন তারা। নির্বাচন শেষে দেশে ফিরে প্রচারে বিরাট ভূমিকা নিয়েছিলেন তারেক রহমান। খালেদা জিয়া পুত্র তারেক দুই দফাতে জিতে গিয়েছেন। জামাতে ইসলামী বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। নিষেধাজ্ঞায় ছিল না এবার আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বাংলাদেশ থেকে মেদিনীপুরের উরশে আসছে না ১২৪ বছরের ঐতিহ্যবাহী ট্রেন
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আর কূটনৈতিক পরিস্থিতির জন্য ১২৪ বছরের ঐতিহ্য ভাঙন ধরে মেদিনীপুরের উরশে বাংলাদেশের বিশেষ কোনও ট্রেন আসছে না বলেই খবর। প্রতিবছর আঞ্জুমান ই কাদেরিয়া উদ্যোগে রাজবাড়ী থেকে হাজারো হাজারো ভক্ত এখানে আসতেন। এবার নিরাপত্তা আর পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদল করা হয়েছে। সৈয়দ শাহ মুর্শেদ আলি আলকাদেরী আলবাগদাদী এই উরশ উৎসব ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেদিনীপুরে এবার ওপার বাংলার ভক্তদের অনুপস্থিতি যে বিরাট প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) কয়লা পাচার মামলায় পুলিশকর্মী মনোরঞ্জন মন্ডলকে তলব ইডির
কয়লা পাচার মামলায় ফের তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় আবারও তলব করা হয়েছে পুলিশ কর্মী মনোরঞ্জন মন্ডলকে, যিনি আগের শুনানিতে হাজিরা দেননি। অভিযোগ উঠছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে আসানসোল, দুর্গাপুরে কয়লা পাচার সিন্ডিকেটে যোগ ছিল তাঁর। একইসঙ্গে ব্যবসায়ী প্রবীর দত্তকে ডাকা হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের পর দুই কয়লা ব্যবসায়ীকে ইডি গ্রেফতার করেছে। তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) নাবালিকা ধর্ষণের দায়ে যাবজ্জীবন কমালো বোম্বে হাইকোর্ট
নাবালিকাকে ধর্ষণের দায়ে ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১২ বছর করে দিল বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, অপরাধের সময় অভিযুক্তের বয়স কম ছিল, আর পূর্ব অপরাধের কোনওরকম রেকর্ড নেই এবং ২০১৬ সাল থেকেই তিনি কারাবন্দি। এমনকি জেলে শিক্ষামূলক এবং সংশোধন মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিশেষ করে মহাত্মা গান্ধীর ভাবনা নিয়ে অংশগ্রহণ তাঁর মানসিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। তাই দোষী সাব্যস্ত রায় বহাল রেখেই সাজা মুকুব করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আরও পাঁচটি S-400 কিনতে চলেছে ভারত
ভারত এবার আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে রাশিয়ার থেকে আরও পাঁচটি S-400 কিনতে চলেছে, যার সঙ্গে ২৮৮টি অ্যান্টি-ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে প্রতিরক্ষা কমিটি প্রায় ১০ হাজার কোটি টাকার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলেই বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। আগে চুক্তিবদ্ধ ইউনিটের মধ্যে তিনটি ইতিমধ্যে এসেছে। আর বাকিগুলি আসছে খুব শীঘ্রই। নতুন কেনাকাটায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আরও শক্তিশালী হবে তাও বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ১০০ গ্রাম ৫০০ টাকার নোটে বিরাট পরিবর্তন আনল আরবিআই
ডিজিটাল লেনদেন বাড়লেও ১০০ এবং ৫০০ টাকার নোটে নতুন কিছু নিরাপত্তা আর পরিবর্তন আনলো এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জাল নোট রুখার জন্য এবং নোটের স্থায়িত্ব বাড়ানোর জন্য ওয়াটার মার্ক, মাইক্রো লেটারিং এবং মাইক্রো প্রিন্টিং আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ৫০০ টাকার নোটের রঙ এবার আরও গাঢ় করে দেওয়া হয়েছে। তবে পুরনো নোট বাতিল হয়নি। সেগুলিও সমান ভাবে গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। এটিএম এবং ব্যাঙ্কের নতুন পুরনো দুই ধরনের নোটই চালু থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন