বাংলাদেশের পাশে ‘ভাইজান’! ভারতকে টাইট দিতে বিশ্বকাপ থেকে নাম তুলতে পারে পাকিস্তান

Pakistan T20 World Cup update Pak board supports Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এবার বাংলাদেশের পাশে এসে দাঁড়াল ‘ভাইজান’ পাকিস্তান। জানা যাচ্ছে, ওপার বাংলার সাথে হাত মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চাপে ফেলতে আচমকা টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান! এ নিয়ে পাক সংবাদমাধ্যম জিও নিউজ পরিষ্কারভাবে জানিয়েছে, আপাতত পাকিস্তান দলের বিশ্বকাপের অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে PCB (Pakistan T20 World Cup)! শীঘ্রই এ নিয়ে আলোচনা শুরু হবে…

 বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে পাকিস্তান..

পাকিস্তানের ওই সংবাদমাধ্যমের রিপোর্টে যে দাবি করা হচ্ছে, এই মুহূর্তে পাকিস্তান দল যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন না করে সেজন্য কড়া নির্দেশ দিয়েছে মহসিন নকভির ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নিলে পরবর্তী পদক্ষেপ কী হবে সেজন্যেও তৈরি থাকতে বলা হয়েছে প্লেয়ারদের।

একাধিক সূত্র মারফত খবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে রবিবারই পাকিস্তানের সাহায্য চেয়েছে বাংলাদেশ। এনটিডিভির রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে। পাকিস্তান যেন বাংলাদেশের খারাপ সময়ে পাশে এসে দাঁড়ায় সেই অনুরোধও রাখা হয়েছিল। আর তার পরই নাকি ইতিবাচক প্রতিক্রিয়া পায় বাংলাদেশ। বিশ্বস্ত একটি সূত্রের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান না হলে শেষ পর্যন্ত নাকি পাকিস্তানও বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে এমনটাও জানানো হয়েছে ওপার বাংলার সরকারকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের পর এবার কি পাকিস্তান দলও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার পথে?

অবশ্যই পড়ুন: বেলডাঙা মামলা হাইকোর্টে পৌঁছতেই বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভারতকে চাপে রাখার চেষ্টা পাকিস্তানের?

একাধিক রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিন্তায় ফেলতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ নিয়ে কড়া সিদ্ধান্তের পথে হাঁটতে পারে পাকিস্তান বোর্ড। যার প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই পাক প্লেয়ারদের বিশ্বকাপের অনুশীলন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর কি তাহলে বিশ্বকাপটাও বয়কট করবে পাকিস্তান? জল্পনা তুঙ্গে। বিশ্লেষক মহলের অনেকেরই দাবি, আসলে বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ভারত তথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে টাইট দিতে চাইছে পাকিস্তান! ফলে শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে নাম তুলে নেয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Comment