বাংলাদেশের হিন্দু প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন বাতিল করল কমিশন!

সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, যার প্রভাব পড়ছে দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে ক্রীড়া মহলের উপরেও। তবে এই আবহে এক হিন্দু সাংসদের নির্বাচনে মাঠে নামার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক তোড়জোড়। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন কমিশন জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তথা প্রবীণ আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের (Gobinda Chandra Pramanik) মনোনয়ন বাতিল করল! নেপথ্যে কি তাহলে শুধু তাঁর ধর্ম?

বলাবাহুল্য, আসন্ন নির্বাচনের জন্য গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের তরফ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোবিন্দ চন্দ্র প্রামাণিক গত ২৮ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এমনকি ওই একই আসন থেকে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা সাধারণ নির্বাচনে গোবিন্দ চন্দ্র প্রামাণিককে হিন্দু সম্প্রদায়ের শক্তিশালী মুখ হিসেবে এতদিন দেখা হত।

আরও পড়ুন: নতুন বিশ্ব রেকর্ড গড়লেন জো রুট, সচিনের কীর্তি গুঁড়িয়ে দেওয়ার অপেক্ষায় ইংলিশ তারকা!

বাতিল হল গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নির্বাচন মনোনয়ন

তবে নির্বাচন কমিশন আগেভাগেই গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন বাতিল করেছে। নিয়ম অনুযায়ী, যে কোনও স্বতন্ত্র প্রার্থীকে তাঁর মনোনয়নের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর জমা দিতে হবে। তাঁর দাবি, সময় মতো স্বাক্ষর জমা দিলেও শেষ মুহূর্তে রিটার্নিং অফিসার সেগুলিকে অবৈধ হলে ঘোষণা করেছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দ চন্দ্র প্রামাণিক অভিযোগ করেছেন, বিএনপি-র নির্দেশে আবেদনে স্বাক্ষরকারীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিল। যার ফলেই কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে। তবে তিনি স্পষ্ট জানান যে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং প্রয়োজনে আদালতের দারস্থ হবেন।

আরও পড়ুন: অটোমেটিক যাচাই হবে তথ্য, ফিরবে স্বচ্ছতা! রেশনে AI প্রযুক্তি চালু করছে রাজ্য সরকার

এ বিষয়ে বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী দাবি করেছেন, প্রতিষ্ঠানগুলি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার জন্যই এই ধরনের কাজবাজ করছে। বিশেষ করে সংখ্যালঘুদের মনোনয়ন প্রত্যাহার করছে। আর তাঁর মতে, নির্বাচন কমিশন নিশ্চিত করার জন্যই কাজ করছে যাতে কোনও স্বতন্ত্র জাতিগত দল বা জামায়াতে ইসলামী প্রার্থীরাতে জয়ী না হয়। নাহলে বিএনপি’র প্রার্থীরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এমনিতেই শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সমর্থনের জন্য তিনি বিতর্কের জন্ম দিয়েছিলেন। আর সেই প্রেক্ষাপটেই তাঁর মনোনয়ন বাতিল করা হল। তবে একজন হিন্দু প্রার্থীর মনোনয়ন বাতিল নির্বাচনের স্বচ্ছতা নিয়েও তুলছে বড়সড় প্রশ্ন।

Leave a Comment