বাংলায় প্রথমবার ৬০ ফুট উঁচু রাম টাওয়ার, প্রতিদিন বাজবে হনুমান চল্লিশা

প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে সকল রাজনৈতিক দলগুলির মধ্যে এক উত্তেজনা মূলক পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় দিন রাত একত্র করে প্রার্থীরা ভোটের প্রচার করে চলেছে। আর এই সরগরম পরিস্থিতির মাঝেই রাজ্যে প্রথমবার হাওড়ায় (Howrah) রাম টাওয়ার (Ram Tower) প্রতিষ্ঠিত হল হাওড়ায়। নয়া এই উদ্যোগকে ঘিরে তুমুল উচ্ছ্বাস স্থানীয় এলাকাবাসীদের মনে।

রাম টাওয়ার গড়ে উঠল হাওড়ায়

রিপোর্ট মোতাবেক, গত রবিবার, রাজ্যে প্রথমবার হাওড়া জেলার জগৎবল্লভপুরে রাম টাওয়ার উদ্বোধন করল। আর এই উদ্যোগের পিছনে ছিল জগৎবল্লভপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর এলাকার রাম সেবক সংগঠন। জানা গিয়েছে এই টাওয়ারটি প্রায় ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট। এখানেই শেষ নয়, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই টাওয়ারের উপর একাধিক সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে। জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে দেব দেবীদের নানা সংকীর্তন এবং হনুমান চল্লিশা চালানো হবে। আসলে এই উদ্যোগের মূল লক্ষ্য হল এলাকাবাসীকে হিন্দু সনাতনী ধর্মের বিশেষ জ্ঞান প্রদান করা এবং ধর্মীয় পরিবেশ গড়ে তোলা।

তুমুল উত্তেজিত জনতা

সূত্রের খবর, রবিবার, রাম টাওয়ার উদ্বোধনের দিন সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গান, নাচ এবং কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছিল এই রাম টাওয়ার। এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম সেবক সংগঠনের সকল সদস্য এবং স্থানীয়রা। রাজ্যে এই প্রথমবার এমন টাওয়ার প্রতিস্থাপনকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা শুরু হয়েছে, সকলেই বেশ খুশি। উদ্বোধনের সময় সকলের মুখেই “জয় শ্রী রাম ” স্লোগান শোনা গিয়েছিল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক এলাকাবাসী জানিয়েছেন, প্রতিটি জেলায় জেলায় এমন টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া উচিত, এতে আমাদের হিন্দু ধর্ম সারাজীবন অক্ষত থাকবে এবং আধ্যাত্মিক শক্তি আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: ট্রেন অতীত, শুরু হচ্ছে ঘাটাল-মুম্বাই বাস পরিষেবা, জানুন ভাড়া

উল্লেখ্য, আজ রাম নবমী। এদিকে ভোটের আগে রাম নবমীর মিছিলকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে জেলায় জেলায়। সমস্ত জেলাকে আদালতের নির্দেশিকা অনুসারে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় রাম নবমীর মিছিলকে সামনে রেখে মানুষের সমর্থন কুড়োতে মাঠে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। এই বছরই প্রথম ভবানীপুর মিছিল হবে। প্রায় ৭০টি মিছিল হবে, মূলত হেস্টিংস, খিদিরপুর, রামলীলা ময়দান, বিটি রোডের চিড়িয়ামোড সহ বেশ কিছু এলাকা থেকে মিছিল বের হবে। তাই আগাম পুলিশ বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Comment