বাংলায় শীত, বৃষ্টির খেলা! ২ জেলায় সতর্কতা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

সহেলি মিত্র, কলকাতাঃ অন্যান্য বছরের তুলনায় এই বছর দোল মোটের ওপর গরমের মধ্যে দিয়েই কাটবে। বৃষ্টি বা ঠান্ডার কি একটুও সম্ভাবনা নেই? এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জানলে অবাক হবেন, শীত, গরম, বৃষ্টির মাঝে বাংলার পারদ সামান্য নেমেছে। নতুন করে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আজ শনিবার সকাল থেকেই ভালোই শীতের আমেজ রয়েছে কলকাতা এবং শহরতলীতে। আজ আবার দুই জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে দোলের আগে শীতের কামব্যাক হল? চলুন জেনে নেবেন সবটা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। আজ মোটের ওপর শীত ভাব থাকবে বীরভূম, উত্তর ২৪ পরগণা, দুই বর্ধমান জেলায়। সর্বনিম্ন পারদ থাকতে পারে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কয়েকদিন আগে হওয়া বৃষ্টির পরেই বাংলায় হালকা উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। রাতে ও ভোরের দিকে রয়েছে শীতের আমেজ। যদিও বেলা বাড়তে না বাড়তেই গরম বেশ ভালো মতোই টের পাওয়া গিয়েছে এবং আগামী দিনেও যাবে।

আরও পড়ুন: দোলের আগে বদলে যাবে LPG সিলিন্ডারের দাম, কী হবে নতুন দর?

হাওয়া অফিস জানিয়েছে, মার্চ মাসের শুরু থেকেই বাংলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পারদ হু হু করে বাড়তে শুরু করবে। সেই চেনা জ্বালাপোড়া গরম অনুভব হবে। সর্বোপরি, কলকাতার সর্বনিম্ন পারদ পৌঁছাতে পারে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে গরম থাকলেও শীত যেন নতুন করে দাপাতে শুরু করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ পার্বত্য জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলায় শীত এবং বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর। পড়তে পারে বরফও। বাকি জেলাগুলিতেও সকাল এবং সন্ধের দিকে ভালো মতো শীতের আমেজ থাকবে বলে খবর। মালদা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে বলে খবর।

Leave a Comment