বাংলায় শুরু হচ্ছে ৫ নতুন রেললাইন তৈরির কাজ, কোথায় কোথায়? দেখুন লিস্ট

New Railway Line In West Bengal big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটমুখী বাংলাকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উপহার দিয়েছে ভারতীয় রেল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বঙ্গে এসে সেই ট্রেন উদ্বোধন করে গিয়েছেন। তবে শুধু বন্দে ভারত স্লিপারই নয়, এক প্রস্থে তিন তিনটি অমৃত ভারত উপহার পেয়েছে বাংলা। এবার শোনা যাচ্ছে, বঙ্গবাসীর জন্য আরও এক বড় সুখবর নিয়ে তৈরি ভারতীয় রেল (New Railway Line In West Bengal)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই সে খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতার উদ্যোগেই বাংলায় শুরু হচ্ছে নতুন রেল প্রকল্পের কাজ?

মঙ্গলবার, নিজের ফেসবুক হ্যান্ডেলে ভারতীয় রেল মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি পোস্ট করে বিরোধী দলনেতা জানালেন, তাঁর পূর্ববর্তী আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার বাংলার বুকে একাধিক রেললাইন নির্মাণ প্রকল্পে হাত দিচ্ছে ভারতীয় রেল। বিজেপি নেতা ফেসবুকে লিখেছেন, “বঙ্গবাসীদের সাথে এই সুসংবাদ ভাগ করে নিতে পারে আমি অত্যন্ত আনন্দিত যে, মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জী আমার পূর্ববর্তী আবেদনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে নতুন রেললাইন প্রকল্পগুলির নির্মাণ শুরু করার অনুমতি দিয়েছেন।”

আরও পড়ুনঃ ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় কততে বাংলা? জানাল রেল

রাজ্যের বিরোধী মুখ শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ভারতীয় রেলের বিশেষ প্রকল্পের অধীনে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বঙ্গের একাধিক রেল লাইনের কাজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে কোন কোন স্থানে নতুন করে শুরু হবে রেললাইন নির্মাণের কাজ? শুভেন্দু অধিকারীর ওই পোস্ট অনুযায়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই কাঁথি থেকে এগরা, নন্দকুমার থেকে বলাইপান্ডা, নন্দীগ্রাম থেকে কেন্দামারি, বেয়াইচণ্ডী থেকে আরামবাগ, বেয়াইচণ্ডী থেকে থানা এবং বাঁকুড়া কলাবতী থেকে পুরুলিয়ার হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু করতে চলেছে ভারতীয় রেল।

অবশ্যই পড়ুন: ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙা হল না বৈভব সূর্যবংশীর

রেলমন্ত্রীর অনুমোদনের পর বাংলার বিভিন্ন প্রান্তের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এবং এলাকার উন্নতিতে নতুন দ্বার খুলে যাবে বলেই মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওয়াকিবহাল মহলের একাংশ। বিজেপি নেতা জানিয়েছেন, “তাঁর কেন্দ্রের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই কেন্দ্রীয় মন্ত্রীকে রেলপথ নির্মাণের আবেদন করেছিলেন তিনি। এবার সেই অনুরোধে সবুজ সংকেত মেলায় রেলমন্ত্রী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতা।

Leave a Comment