সহেলি মিত্র, কলকাতাঃ এখনও সেভাবে তীব্র গরম পড়েনি দেশে। তারই মাঝে বার্ড ফ্লু (Bird Flu) আতঙ্কে কাঁটা সাধারণ মানুষ। কয়েক হাজার মুরগিকে মেরে ফেলা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, বিহারের (Bihar) পাটনায় বার্ড ফ্লু নিয়ে প্রশাসন সতর্কতা জারি করেছে। সংক্রমণের ঝুঁকির কারণে, পাটনা চিড়িয়াখানা ৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। শহরের বাইরে থেকে হাঁস-মুরগি পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে। সবথেকে বড় বিষয়, বিহারে ৪৫৭৫টি মুরগিকে মেরে ফেলা হয়েছে।
বার্ড ফ্লু আতঙ্ক ছড়াল রাজ্যে
সংক্রামিত স্থানের এক কিলোমিটার ব্যাসার্ধকে সংক্রমণ অঞ্চল ঘোষণা করা হয়েছে। এই এলাকায় ব্যাপক স্যানিটাইজেশন এবং নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে আর না ছরিয়ে পড়ে, সেজন্য পশুপালন বিভাগ এবং প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রশাসন ৪৫৭৫টি মুরগি মেরে ফেলেছে, ৯৬৬২টি ডিম এবং ৫৩০ কিলোগ্রাম খাদ্য নষ্ট করেছে। শুরু হয়েছে জায়গায় জায়গায় ওষুধের ছিটানো করেছে। একই সময়ে পাটনা চিড়িয়াখানাও (Patna Zoo) এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
লাল সতর্কতা জারি
সংক্রামিত এলাকার চারপাশের এক কিলোমিটার ব্যাসার্ধকে সংক্রমণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ৯ কিলোমিটার পর্যন্ত এলাকাকে নজরদারি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে ডিম, মুরগি এবং পশুখাদ্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাটনা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে, পৌর কর্পোরেশন এলাকায় মোরগ এবং মুরগির চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। কৌশল নগরে একটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। শাস্ত্রী নগর এবং বাইপাস থানার পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অর্থাৎ এই হোলিতে প্রাণের মায়া থাকলে মুরগি খাওয়া ভুলতে হবে রাজ্যবাসীকে।
আরও পড়ুনঃ বাড়বে কর্মসংস্থান, আজ দেশের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এমনকি বিমানবন্দরের কাছে চিতকোহরা সেতুর নীচে অবস্থিত পোল্ট্রি ফার্ম এলাকায় মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকার কারণে, প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। স্যানিটাইজেশন সার্টিফিকেট পাওয়ার পরেই উপকরণ ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এমনকি জেলা প্রশাসন দুই মাসের জন্য হাঁস-মুরগি পালন নিষিদ্ধ করেছে। জনগণকে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।