বাংলা-ঝাড়খণ্ডের নতুন রেল লাইনের অনুমোদন, কোথা থেকে কোথায়? জারি বিজ্ঞপ্তি

Bengal-Jharkhand Rail Line

সহেলি মিত্র, কলকাতাঃ দেশজুড়ে সাধারণ রেল যাত্রীদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করেই চলেছে ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের নেটওয়ার্ক গোটা বিশ্বের মতো চতুর্থ বৃহত্তম। এত বড় রেল নেটওয়ার্ক পরিচালনা করা কিন্তু মুখের কথা নয়। যাইহোক, সবরকম প্রতিকূলতা সত্ত্বেও যাত্রীদের কীসে, কীভাবে সুবিধা হয় সে বিষয়ে পুরো খেয়াল রাখা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে রেল এবারেও বড় কাজ করল। এবার রেলপথে আরও ভালোভাবে জুড়তে চলেছে বাংলা-ঝাড়খণ্ড (Bengal-Jharkhand Rail Line)। অর্থাৎ আরও একটি নতুন রেললাইনের ক্ষেত্রে মিলল অনুমোদন।

রেলপথে আরও ভালোভাবে জুড়ছে বাংলা-ঝাড়খণ্ড

চলতি বছরেই বাংলায় রয়েছে বিধানসভা ভোট। এদিকে ভোটের আগে এখানে মাটি শক্ত করে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক ট্রেন থেকে শুরু করে নিত্য নতুন রেল লাইনের অনুমোদন দিয়েই চলেছে। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। নতুন আপডেট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি নতুন রেললাইন প্রকল্পের সার্ভে শুরু হতে চলেছে। তৈরি হচ্ছে নতুন তিনটি রেল প্রকল্প। রেললাইনগুলি হল-১) সিউড়ি–নালা (ভায়া রাজনগর ও বক্রেশ্বর ধাম)– ৭৩ কিমি ২) আরামবাগ–খানাকুল – ২৭ কিমি ৩) রসুলপুর–জঙ্গলপাড়া – ৭৮ কিমি। এদিকে ভারতীয় রেল নতুন তথ্য দিয়েছে সিউড়ি–নালা (ভায়া রাজনগর ও বক্রেশ্বর ধাম) নিয়ে।

আরও পড়ুনঃ আমূল বদলে গেল NJP স্টেশন, প্ল্যাটফর্মের নম্বরও পাল্টে দিল রেল, সুবিধা হবে যাত্রীদের

কত টাকা খরচ হবে?

ভারতীয় রেলের তরফে X-এ জানানো হয়েছে, সিউড়ি–নালা নতুন রেললাইন প্রকল্প (Suri Nala Rail Line)! পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের মধ্যে উন্নত সংযোগ, আঞ্চলিক উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ। সিউড়ি থেকে নালা অবধি ৭৩ কিমি পথ অবধি রেললাইন তৈরি হবে বলে খবর। আর এই কাজ দ্রুততার সঙ্গে করার জন্য এফএলএস অর্থাৎ ফাইনাল লোকেশন সার্ভে করার জন্য ২ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ রেলে নয়া বিপ্লব! সফল হল প্রথম LNG ডুয়াল ফুয়েল ট্রেনের ট্রায়াল, বাঁচবে বিপুল ডিজেল

 

Leave a Comment