বাউন্ডারি লাইনে পা দিয়েই ক্যাচ ধরেন বৈভব? বাংলাদেশের প্লেয়ারের আউট নিয়ে বিতর্ক

U-19 World Cup India Vs Bangladesh Catch Controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কার্যত দড়ি টানাটানি চলছে ভারত-বাংলাদেশের। এদেশে খেলতে আসবে না বলে একেবারে জেদ ধরে বসে রয়েছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। আর ঠিক সেই আবহেই মাঠে পেয়ে বাংলাদেশকে ফের জব্দ করল ভারত। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে শনিবারের ম্যাচে (India Vs Bangladesh) বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশের ছোটদের। দুর্ধর্ষ লড়াই দেখিয়ে ডাকওয়ার্থ লুইস নিয়মে 18 রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। তবে ভারত জিতলেও গতকালের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। যার নেপথ্যে রয়েছে বৈভব সূর্যবংশীর একটি ক্যাচ।

পা লেগেছিল বাউন্ডারি লাইনে, তাও আউট দেন আম্পায়ার?

এদিন, বাংলাদেশের প্লেয়ারদের সাথে করমর্দন না করেই প্রথমে ব্যাট করতে নেমেছিলেন বৈভব সূর্যবংশীরা। শুরুর দিকে কিছুটা ধাক্কা খেলেও পরে একার হাতে ইনিংসের অনেকটাই সামলে নেন বৈভব। গতকাল এই খুদের ব্যাট থেকে 72 রান উপহার পেয়েছিল ভারত। মাঝে যারা এসেছেন বেশিরভাগই অল্প রানে মাঠ ছাড়লেও বাংলার ছেলে অভিজ্ঞান কুন্ডু ভারতের হয়ে একাই 80 রানের ঝকঝকে ইনিংস খেলেন। সেই সূত্র ধরেই ওপার বাংলার দলকে 239 এর লক্ষ্য দেয় ভারত।

পরবর্তীতে ব্যাট করতে নেমে জাওয়াদের উইকেট দিয়ে শুরুটা করেছিল বাংলাদেশ। যদিও পরবর্তীতে কিছুদূর এগোলেও একের পর এক উইকেট ভেঙে বাংলাদেশকে বেঁধে ফেলে ভারত। ম্যাচ যখন 26 ওভারে তখনই ঘটে বড় ঘটনা। বাংলাদেশের ইনিংসের 26 তম ওভারের দ্বিতীয় বলে সজোরে ছয় মারার চেষ্টা করেন ওপারের শামিম বসির। ঠিক ওই সময়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা বৈভব সূর্যবংশী লুফে নেন ক্যাচটি। যদিও রিপ্লে দৃশ্যে দেখা যায় বৈভবের পা খুব সম্ভবত বাউন্ডারি লাইন ছুঁয়েছে। কিন্তু তা সত্বেও বাংলাদেশের ওই ব্যাটসম্যানকে আউট দিয়ে দেন আম্পায়ার। ওপার বাংলার ক্রিকেটারদের অভিযোগ, এখানেই মোমেন্টাম নষ্ট হয়ে গিয়েছিল দলের। তাতে শেষ পর্যন্ত হারের খাতায় নাম লেখাতে হলো তাদের।

অবশ্যই পড়ুন: IPL শুরুর আগেই চিন্তা বাড়ল KKR-র! ক্রিকেট থেকে বিরতি নিলেন রাহানে, অবসর নিচ্ছেন?

এদিকে, বৈভব সূর্যবংশীর ওই ক্যাচ নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্যাচের ওই রিপ্লে দৃশ্য ভাইরাল হতেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ দাবি করছেন, বৈভব সূর্যবংশী ক্যাচ ধরেছেন ঠিকই তবে তার পা লেগেছিল বাউন্ডারি লাইনে। যা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আম্পায়ার পক্ষপাতিত্ব করেছেন। ইচ্ছে করেই বাংলাদেশকে আউট দিয়ে দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে বাকিদের মত অবশ্য ভিন্ন। তাঁদের বক্তব্য, বিশ্বকাপের মতো মঞ্চে আম্পায়ার ভুল করবেন আর সেটা মেনে নেওয়া হবে এমনটা হতেই পারে না। নিশ্চয়ই সেটি যুক্তিসংগত আউট ছিল, তাই উইকেট দিয়েছেন আম্পায়ার।

Leave a Comment