বাজেটে শেয়ার বাজারে ধস সত্ত্বেও লাফিয়ে বাড়ল দাম, এই স্টকই ভাগ্য বদলে দেবে আপনার!

This Stock Gave 20 Percent return Today Stock Market News-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর তারপরই বড় পতন দেখা দিয়েছে সোনার দামে। ধস নেমেছে শেয়ার বাজারেও (Stock Market)। তাতে কষ্টের অর্থ ডুবেছে বহু বিনিয়োগকারীর। আর এই অচলাবস্থার মধ্যেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে ভারতে সৌরশক্তি, EV চার্জার, এবং বিদ্যুৎ ব্যাকআপ সলিউশনের শীর্ষস্থানীয় সংস্থা সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেম লিমিটেডের স্টক। শেয়ারবাজারের দৈনদশার মধ্যেও রবিবার এই স্টকের দাম 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই স্টক ভাগ্য বদলে দিতে পারে বিনিয়োগকারীদের!

ভারতীয় সংস্থা সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেম লিমিটেড বিগত দিনগুলিতে নিজেদের ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করেছে। রিপোর্ট অনুযায়ী, ত্রৈমাসিক ভিত্তিকে এই সংস্থার মুনাফা একেবারে 3826 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বলে রাখি, ডিসেম্বরের প্রান্তিকে সংস্থাটি 15.52 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। যেখানে, সেপ্টেম্বরের প্রান্তিকে এই সংস্থার মুনাফার পরিমাণ ছিল প্রায় 40 লাখ। এই সংস্থার মুনাফা বার্ষিক 69 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটি সাম্প্রতিককালে নিজেদের ব্যবসা থেকে বিপুল অর্থ রোজগার করার দৌলতে সমৃদ্ধ হয়েছে তাদের ব্যবসা। তাছাড়াও প্রায় প্রতিদিন নতুন নতুন করে অর্ডার আসে এই সংস্থার হাতে। যার ফলে এই সংস্থার শেয়ারগুলি ঊর্ধ্বমুখী হচ্ছিল। এদিকে রবিবার কেন্দ্রীয় সরকারের বাজেটে EV ব্যাটারি সহ বৈদ্যুতিক গাড়িগুলিকে প্রাধান্য দেওয়ার কারণেই এই সংস্থার স্টকের দাম একেবারে লাফিয়ে বাড়ল। বলে রাখি, রবিবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম ছিল 70 টাকা 90 পয়সা। তবে বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন, বাজেটের পরপরই এই স্টকের দাম বাড়বে বই কমবে না।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান, হারার ভয়েই কি এই সিদ্ধান্ত?

বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্মও এই সংস্থাটির উপর আস্থা রাখতে শুরু করেছে। তাদের দাবি, আগামী দিনে দেশজুড়ে ইলেকট্রিক যানবাহন অর্থাৎ ইভি শিল্পের বিকাশ ঘটবে। একই সাথে সৌরশক্তি খাতেও লাভের মুখ দেখবে এই সংস্থা। ফলে ভারতীয় সংস্থাটির ভবিষ্যৎ উজ্জ্বল। তাই সময়ের সাথে সাথে চলতি বছরে সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেমের স্টকের দাম কার্যত পাল্লা দিয়ে বাড়বে। তাই সুযোগ থাকতে দ্রুত এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন অনেকে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment