বাড়বে কর্মসংস্থান, আজ দেশের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হচ্ছে অপেক্ষা। আজ অর্থাৎ 28 ফেব্রুয়ারি দেশের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট (India’s First Semiconductor Plant) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 22 হাজার 516 কোটির প্রকল্প সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হয়েছে গুজরাতের সানন্দ এ। এবার মাইক্রন টেকনোলজির হাত ধরে তৈরি সেই অত্যাধুনিক ATMP অর্থাৎ অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং প্লান্ট উদ্বোধন করতে চলেছেন মোদি। দেশের ইলেকট্রনিক্স উৎপাদনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই বিশেষ প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। বলাই বাহুল্য, এই প্ল্যান্টেই প্রতিদিন তৈরি হবে বিভিন্ন ডিভাইসের মেমোরি এবং স্টোরেজ পণ্য।

বাড়বে কর্মসংস্থান

না বললেই নয়, এই মুহূর্তে গুজরাতের সানন্দ প্ল্যান্টে কম করে 2000 কর্মী কাজ করেন। তবে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, আগামী দিনে সংখ্যাটা বাড়িয়ে 5000 করা। একাধিক রিপোর্ট অনুযায়ী, মূলত ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং অপারেটর হিসেবেই নিয়োগ করা হবে প্রচুর কর্মী। তাতে নতুন করে কর্মসংস্থানের জোয়ার আসবে গুজরাত সহ গোটা দেশে। যদিও কর্মী নিয়োগের নিরিখে অগ্রাধিকার পাবে গুজরাতের ছেলে মেয়েরাই। এও শোনা যাচ্ছে, আগামী দিনে টেকনিশিয়ান পদেও বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে পারে সরকার।

আরও পড়ুনঃ DA ইস্যুর মাঝেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

উপকৃত হবেন সাধারণ মানুষ

কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, গুজরাটের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট থেকে শুধুমাত্র ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করা নয়। সেই সাথে দেশে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য দেশে ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিং সিস্টেমকে আরও শক্তিশালী করা। সেই লক্ষ্যেই এই প্ল্যান্ট থেকে তৈরি হবে বিভিন্ন SSD স্টোরেজ সিস্টেম, DRAM এমনকি NAND মেমোরি প্রজেক্টও। বিশেষজ্ঞ মহলের আশা, এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টের হাত ধরে আগামী দিনে দেশে ইলেকট্রনিক্স সরবরাহ শৃংখল অনেকটাই উন্নত হবে। তাতে সবদিক থেকেই উপকৃত হবেন দেশবাসী।

 

অবশ্যই পড়ুন: যে কারণে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত

বলাই বাহুল্য, এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট পুরোপুরি তৈরি হয়ে গেলে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে সানন্দ সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এর ফলে গুজরাতের বিভিন্ন অঞ্চলে সেমিকন্ডাক্টর সম্পর্কিত শিল্প যেমন বাড়বে তেমনই বাড়বে বিনিয়োগ। বিশ্লেষক মহলের মতে, সানন্দ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট পরিবহন থেকে শুরু করে ছোট সাপ্লায়ার, আবাসন এমনকি রক্ষণাবেক্ষণ পরিষেবার ক্ষেত্রেও কার্যকরী হয়ে উঠবে। এই প্রতিটি পরিষেবার চাহিদা দ্বিগুণ হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। সবচেয়ে বড় কথা, এই এক সেমিকন্ডাক্টর প্ল্যান্টের হাত ধরে বড় ধরনের শিল্পনগরী হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ রয়েছে সানন্দ এর।

Leave a Comment