বাসন্তীতে তৃণমূল কর্মীর স্ত্রীর সাথে পরকীয়া TMC পঞ্চায়েত সদস্যের! ধরে বিয়ে দিলেন স্বামী

Basanti

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনী প্রচারে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় যেখানে শাসকদল বিভিন্ন দুর্নীতির মাঝে নিজেদের মান বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে সেখানে বাসন্তীতে (Basanti) ঘটল এক অবাক কাণ্ড। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের পরকীয়া সম্পর্ক প্রকাশ্যে এল। এদিকে অভিযোগ প্রকাশ্যে আসতেই ওই তৃণমূল নেতার দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁদের প্রেমের সম্পর্ক নেই। চরম উত্তেজনা তৈরি হয়েছে এলাকা জুড়ে।

পরকীয়ার সম্পর্কে জড়ালেন তৃণমূল সদস্য

স্থানীয় রিপোর্ট মোতাবেক, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায় ভরতগড় গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জের বাসিন্দা দীপঙ্কর দাসের সঙ্গে বিয়ে হয়েছিল হাবড়ার গোলাপি মজুমদারের। দাবি উঠছে যে, দীপঙ্কর দাস একজন তৃণমূল কর্মী। ১৬ বছরের এই বিবাহিত জীবনে তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। সে বিশেষভাবে সক্ষম। ICDS সহায়িকা পদে কাজ করতেন ওই মহিলা। আর সেই সময় তাঁর আলাপ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদারের সঙ্গে। সেই আলাপ ধীরে ধীরে সম্পর্কে রূপ পায়। অনেকদিন ধরেই বিবাহ বহির্ভূতির সম্পর্কে ছিলেন স্ত্রী, আর এই নিয়ে বেশ সন্দেহ করতেন স্বামী। অবশেষে স্ত্রীর সঙ্গে ওই তৃণমূল নেতার সম্পর্ক হাতে নাতে ধরলেন তিনি। এমনকি সম্পর্কের পূর্ণতা দিতে প্রেমিকের হাতেই তুলে দিলে নিজের স্ত্রীকে। দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন তাঁদের।

স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দিলেন তৃণমূল কর্মী স্বামী

জানা গিয়েছে, মাস নয়েক আগে ওই মহিলা গোলাপি মজুমদার নিজের বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে ক্যানিং থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চলে এসেছিলেন। অভিযোগ সেই ভাড়া বাড়িতেও ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য রিপন যেতেন। এমনকি গত শুক্রবার পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার গোলাপি মজুমদারের ভাড়া বাড়িতে এলে খবর পান স্বামী দীপঙ্কর। এরপর তিনি পরিবারের লোকজন ও কিছু স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান। তারপরই ঘরবন্দী করে সেখানে রিপন ও গোলাপির বিয়ে দেন তাঁরা। মালাবদল হয়। সিঁদুরদানও হয়। বিয়ের সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পরে যায় এলাকায়।

আরও পড়ুন: শাহজাহান মামলার সাক্ষীকে নিখুঁত ‘খুনের ছক’! গ্রেফতার সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত

পরকীয়ার সম্পর্ক অস্বীকার তৃণমূল সদস্যের

স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দেওয়া নিয়ে দীপঙ্কর দাস বলেন, “আমি চাইছি, ওরা সুখে শান্তিতে থাকুক।” এদিকে পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদার। তাঁর দাবি তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁদের প্রেমের সম্পর্ক নেই। এমনকি তাঁকে মারধর ও হুমকিও দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। একই অভিযোগ করেন গোলাপী মজুমদার। তিনি বাসন্তী থানায় প্রাক্তন স্বামী দীপঙ্কর দাস, দেওর ও কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

1 thought on “বাসন্তীতে তৃণমূল কর্মীর স্ত্রীর সাথে পরকীয়া TMC পঞ্চায়েত সদস্যের! ধরে বিয়ে দিলেন স্বামী”

  1. Comment: This incident highlights the intersection of personal conduct and public responsibility in leadership roles. As professionals, maintaining ethical standards matters – whether in politics or any field. Just as the jiliki app download platform prioritizes user trust through transparent operations, all leaders should remember that accountability remains fundamental to sustainable success.

    Reply

Leave a Comment