বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? সমাজমাধ্যমে ছড়াল জল্পনা

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনের মাসেই বিধানসভা নির্বাচন (West Bengal Election)। তবে তার আগে রাজ্যের শাসকদল থেকে শুরু করে বিরোধীদল একের পর এক চমক দিচ্ছে। অনেক পরিচিত মুখ এবার রাজনীতির ময়দানে নিজের নাম লেখাচ্ছেন। এমনকি সম্প্রতি কোয়েল মল্লিকও তৃণমূলের রাজ্যসভার সদস্য হয়েছেন। তবে এবার গুজব ছড়ালো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) নিয়ে। ভোটের মুখে বিজেপিতে যোগদান করছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক? সম্প্রতি প্রসেনজিৎ এর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের একটি পোস্টকে ঘিরেই এরকম জল্পনা ছড়িয়েছে।

বিজেপিতে যোগদান করছেন প্রসেনজিৎ?

আসলে রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বাবাকে নিয়ে একটি ফটো পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই ছবির ক্যাপশনে লেখা ছিল “জয় শ্রীরাম”। ভোটমুখী বাংলায় এরকম ছবি আর ক্যাপশন দেখেই গেরুয়া শিবিরের মধ্যে জল্পনা ওঠে যে প্রসেনজিৎ হয়তো এবার বিজেপিতে যোগদান করছেন! আদৌ কি এই দাবির কোনও সত্যতা আছে? সত্যিই কি এবার পদ্ম শিবিরে নিজের নাম লেখাবেন নায়ক?

আপনাদের জানিয়ে রাখি, তৃষাণজিৎ এর ওই পোস্টে যে ছবি দেখা গিয়েছে সেটা নতুন কোনও ফটো নয়য়, বরং গত ফেব্রুয়ারি মাসের। সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। আর তাঁকে শুভেচ্ছা জানাতেই নায়কের বালিগঞ্জের বাসভবনে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সময়ের তোলা ওই ছবিটিতে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে বাবা এবং বিজেপি নেতার মধ্যে দেখা যায়। আর সেই ছবি গতকাল পোস্ট করে জল্পনা বাড়িয়ে দেন তৃষাণজিৎ। সমাজমাধ্যমে তো হইহুল্লোর পড়ে যায় যে, ভোটের আগেই তাহলে তারকা নায়ক বিজেপিতে যোগদান করছেন!

আরও পড়ুন: শিয়ালদার তিন রুটে EMU পরিষেবা সম্প্রসারণ, যাত্রীদের স্বার্থে বড় উদ্যোগ রেলের

যদিও এ বিষয়ে তৃষাণজিৎ বা প্রসেনজিৎ এর তরফ থেকে কোনও রকম বক্তব্য এখনও সামনে আসেনি। আর প্রসেনজিৎ এর বিজেপিতে যোগদান করার কোনও সত্যতাও আমাদের পক্ষ থেকে যাচাই করা হয়নি। কারণ, গত ফেব্রুয়ারি মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার নিজেই জানিয়েছিলেন যে, “প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও সংযোগ নেই। আর সব বিষয়ে রাজনীতি ঢোকাতেও নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানানোর জন্যই আমরা এখানে এসেছি।” মোদ্দা কথা, প্রসেনজিৎ বিজেপিতে যোগদান করছেন, এই দাবি সম্পূর্ণ গুজব। এখন আগামীদিন নায়ক এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেন কিনা সেটা তাঁর উপরেই নির্ভর করছে।

Leave a Comment