বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বাড়িতে দুঃসাহসিক চুরি, আটক গায়কের প্রাক্তন কর্মচারী

Theft at BJP MP Manoj Tiwari Mumbai House

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লির উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা সাংসদ মনোজ তিওয়ারির (Manoj Tiwari) বাড়িতে দুঃসাহসিক চুরি। গায়ক তথা অভিনেতার মুম্বইয়ের বাড়ি থেকে নগদ 5.40 লাখ টাকা চুরির ঘটনায় ইতিমধ্যেই অভিনেতার সন্দেহভাজন প্রাক্তন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনিই নাকি মনোজের বাড়িতে ওই চুরির ঘটনা ঘটিয়েছেন। সেই মর্মে, আগেভাগে অভিনেতার ম্যানেজার প্রমোদ যোগিন্দর পান্ডে আম্বোলি থানায় বিজেপি সাংসদদের প্রাক্তন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর তারপরই অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় পুলিশ।

কেন অভিনেতার বাড়িতে চুরির ঘটনা ঘটালেন প্রাক্তন কর্মচারী?

পুলিশ সূত্রে আপাতত যা খবর, চোর সন্দেহে আটককৃত অভিনেতার প্রাক্তন কর্মচারীর নাম সুরেন্দ্রকুমার দিননাথ শর্মা। জানা গিয়েছে, তিনি গত দুবছর আগে অভিনেতা মনোজ তিওয়ারির বাড়িতে কাজ করতেন। পরবর্তীতে কিছু সমস্যা হওয়ার কারণে তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হয়। এবার কি তাহলে সেই অপমানের প্রতিশোধ নিতেই প্রাক্তন মালিকের বাড়িতে চুরির ঘটনা ঘটালেন সুরেন্দ্রকুমার? উঠছে প্রশ্ন। এ নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কীভাবে প্রকাশ্যে এলো চুরির ঘটনা?

লাইভ হিন্দুস্তানের এক রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ 20 বছর ধরে বিজেপি সাংসদ তথা গায়ক-অভিনেতা তিওয়ারির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রমোদ পান্ডে। অভিনেতার ম্যানেজার ওরফে ব্যক্তিগত সহযোগী হওয়ার সুবাদে তিনিই সমস্ত আর্থিক লেনদেনের হিসেব রাখেন। জানা গিয়েছে, বিজেপি নেতার শোবার ঘর থেকে 5.40 লাখ টাকা চুরি হয়েছে সেই খবর প্রথম আবিষ্কার করেন ম্যানেজার প্রমোদই। আর তারপরেই সন্দেহ থেকে অভিনেতার প্রাক্তন কর্মচারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করান তিনি। সূত্রের যা খবর, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাতেই নাকি চুরির অপরাধ স্বীকার করে নেন তিনি। আর তারপরই অভিনেতার প্রাক্তন কর্মচারীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

অবশ্যই পড়ুন: প্রাক্তন ক্রিকেটারের সাথে পরকীয়া, এবার মুখ খুললেন মেরি কমের প্রাক্তন স্বামী

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগে গত বছরের জুন মাসেও বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বাড়ি থেকে নগদ 4 লাখ 40 হাজার টাকা খোয়া গিয়েছিল। যদিও সেবার হাজারো খোঁজাখুঁজি করেও চোর ধরা যায়নি। এ প্রসঙ্গে অভিনেতার ম্যানেজার জানিয়েছিলেন, চোরের কাছে অভিনেতার ঘর এবং আলমারির ডুপ্লিকেট চাবি রয়েছে। এবার সেই ঘটনার পর গত 15 জানুয়ারি ফের আরেক দফা চুরি হয়ে গেল অভিনেতা মনোজের বাড়িতে।

Leave a Comment