বিদ্যুৎ চলে গেলেও ছুটবে দ্রুত গতিতে, নয়া সিস্টেম পেল কলকাতা মেট্রো

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে আর মেট্রো মাঝপথে আটকে পড়ার চিন্তা নেই। এতদিন বারবার কলকাতা মেট্রোয় (Kolkata Metro) বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। যার জেরে কখনও অফিস যেতে লেট হয়েছে, কখনও আবার শুনতে হয়েছে বসের বকাবকি। তবে সেসবের দিন এবার শেষ। এবার থেকে আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো রেকগুলি মাঝপথে সুরঙ্গের ভেতরে আটকে যাবে না। জানা যাচ্ছে, 1232টি ব্যাটারি যুক্ত অত্যাধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবার বাঁচাবে মেট্রোকে। যা ইতিমধ্যেই উদ্বোধন করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র।

বিদ্যুৎ চলে গেলেও দ্রুত গতিতে ছুটবে মেট্রো

এতদিন আচমকা বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে টানেলের মধ্যে থমকে যেত মেট্রোর চাকা। অন্ধকার সুরঙ্গের মধ্যে আটকে থাকায় আতঙ্কিত হয়ে পড়তেন যাত্রীরা। নষ্ট হতো সময়। এবার সেসবের দিন শেষ। মেট্রোতে নয়া প্রযুক্তি যুক্ত হওয়ার অর্থ এবার থেকে যদি হঠাৎ বিদ্যুৎ চলেও যায় এক কথায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও টানেলের মধ্যে দিয়ে মেট্রো রেল গুলিকে টেনে নিয়ে যাবে ব্যাটারি চালিত প্রযুক্তি। সহজ ভাষায় বলতে গেলে, বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারির কারণে এগিয়ে চলবে মেট্রো।

সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে ব্যাটারি কতক্ষণ পর্যন্ত একটি মেট্রোকে চালিয়ে নিয়ে যেতে পারে? এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর কয়েকজন ইঞ্জিনিয়ার জানিয়েছেন, যে বিশেষ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের উদ্বোধন করা হলো সেই প্রযুক্তি ব্যবস্থার দৌলতে অর্থাৎ ব্যাটারির মাধ্যমে যেখান থেকে বিদ্যুৎ বিভ্রাট শুরু হবে সেই স্থল থেকে রেকগুলি নিকটবর্তী মেট্রো স্টেশন কিংবা সর্বশেষ মেট্রো স্টেশনে সহজেই পৌঁছে যেতে পারবে। বলে রাখা ভাল, ডেলটা ইলেকট্রনিক্স বিগত ছয় মাসে মেট্রোর সাথে কাজ করার পরই এই নয়া বিকল্প প্রযুক্তি ব্যবস্থা তৈরি করতে পেরেছে।

 

বিশেষ ব্যাটারি সিস্টেমের বৈশিষ্ট্য

কলকাতা মেট্রোর স্বার্থে যে নতুন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম উদ্বোধন করা হয়েছে তা উদ্বোধন করেছেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। বলে রাখি, উদ্বোধনের দিন সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে মূল সার্ভার রুমের দৃশ্য। সেখানে দেখা গেল 88টি সেলফ। যার এক একটিতে অন্তত 14টি করে ব্যাটারি বসানো। এক কথায় প্রত্যেকটি তাক মিলিয়ে ওই সার্ভার রুমে রয়েছে মোট 1232টি ব্যাটারি। মেট্রোর বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যাটারিগুলি একসাথে প্রতি ঘন্টায় 6.4 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এর ফলে মেট্রোয় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে এই ব্যাটারিগুলি মেট্রোটিকে সহজেই চালিয়ে নিতে পারবে।

অবশ্যই পড়ুন: হয়েছে ক্যান্সার, এখন কেমন আছেন রিঙ্কু সিংয়ের বাবা? মিলল আপডেট

প্রসঙ্গত, এতদিন মেট্রোয় আত্মহত্যা কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে হঠাৎ করে ট্রেনগুলি মাঝপথে দাঁড়িয়ে পড়তো। তবে মেট্রো আধিকারিকদের আশা, এবার থেকে আর সেটা হতে দেবে না কলকাতা মেট্রোর নতুন প্রযুক্তি। এ প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, “এই বিশেষ ব্যাটারি স্টোরেজ সিস্টেম নিয়ে আমাদের অনেক আগে থেকেই আলোচনা চলছিল। শুধুমাত্র অনুমতির অপেক্ষায় ছিলাম। সেই অনুমোদন মিলতেই উদ্বোধন করা হল বিশেষ সিস্টেমটির।”

Leave a Comment