বিভিন্ন ব্যাঙ্কে পড়ে ৭২,৪৫০ কোটি টাকা, পাবেন আপনিও! কীভাবে দাবি করবেন?

Unclaimed Money

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বিভিন্ন ব্যাঙ্কে বিপুল পরিমাণ টাকা বছরের পর বছর ধরে পড়ে রয়েছে। সংসদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো তথ্য অনুযায়ী, সরকারি, বেসরকারি ও বিদেশী ব্যাঙ্ক মিলিয়ে মোট ৭২,৪৫০ কোটি টাকারও বেশি আমানত বর্তমানে অদাবিকৃত অবস্থাতে (Unclaimed Money) রয়েছে। আর এই বিপুল পরিমাণ অর্থ ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিপোজিটর এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস ফান্ডে স্থানান্তর করা হচ্ছে। মঙ্গলবার রাজ্যসভায় লিখিতভাবে এই তথ্যই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

কোন ব্যাঙ্কে কত টাকা রয়েছে?

সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সরকারি ব্যাঙ্কে মোট ৬০,৫৭১.০২ কোটি টাকা, বেসরকারি ব্যাঙ্কে ৯৬০৭.৭৬ কোটি টাকা এবং বিদেশী ব্যাঙ্কের ২২৭৫.০১ কোটি টাকা পড়ে রয়েছে। আর সব মিলিয়ে মোট অঙ্ক দাঁড়াচ্ছে ৭২,৪৫০ কোটি টাকারও বেশি।

এমনকি রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, অদাবিকৃত আমানতের মধ্যে শীর্ষস্থানে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যাদের কাছে মোট ১৯,৫২৭.৮৯ কোটি টাকা পড়ে রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে ৭২৬৯.০৭ কোটি টাকা পড়ে রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে কানাড়া ব্যাঙ্ক, যাদের কাছে ৬৬১৩.৬০ কোটি টাকা পড়ে রয়েছে। অর্থাৎ, এককভাবে এসবিআই-তে প্রায় ২০ হাজার কোটি টাকার অদাবিকৃত আমানত পড়ে রয়েছে।

টাকা ফেরানোর জন্য বিরাট উদ্যোগ সরকারের

এদিকে ইতিমধ্যেই এই অদাবিকৃত টাকা প্রকৃত মালিকদের কাছে ফেরানোর জন্য কেন্দ্র এবং আরবিআই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ‘100 Days, 100 Pays’ ক্যাম্পেইনের মাধ্যমে জুন থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত মোট ১৪৩২.৬৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ‘Your Money, Your Right’ অভিযানের মাধ্যমে অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে দেশের ৭০৪৮টি জেলার মানুষদের প্রচুর পরিমাণ আমানত ফেরত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এরা পাবে না যুব সাথী প্রকল্পের টাকা! সাফ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার

এদিকে গ্রাহকদের সুবিধার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া UDGAM নামের একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে বিভিন্ন ব্যাঙ্কে পড়ে থাকা অদাবিকৃত অর্থ খুঁজে পাওয়া যায়, তাও সহজেই সার্চ করে। এছাড়া দাবি-দাওয়া নিষ্পত্তিতে ব্যাঙ্কে ৫% থেকে ৭.৫% প্রণোদনা দেওয়া হচ্ছে। আর মৃত্যুকালীন দাবি নিষ্পত্তি ১৫ দিনের মধ্যেই এখন সম্ভব হচ্ছে। তাই যদি আপনারও মনে হয় যে, আপনার কোনও অদাবিকৃত অর্থ ব্যাঙ্কে পড়ে রয়েছে, তাহলে আজই অনলাইনে মাধ্যমে নিজের টাকা দাবি করতে পারেন।

Leave a Comment