বিলাসিতায় বসল খাড়া! কেন্দ্রের বাজেটে কোন পণ্যের দাম বাড়ল, সস্তা হল কী কী?

India Budget 2026Which products have decreased in price

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, ফেব্রুয়ারির পহেলা তারিখ সংসদে 2026-27 নতুন আর্থিক বছরের বাজেট (India Budget 2026) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে যেমন তিনি মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর শোনালেন, তেমনই শিল্প সহ রপ্তানি বাড়ানোর বিষয়টিতেও জোর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এসবের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে কোন কোন পণ্যের দাম কমতে চলেছে এবং কোন পণ্যের দাম ঊর্ধ্বমুখী হবে তা নিয়ে একটা গভীর জিজ্ঞাসা রয়েছে আমজনতার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রের নতুন বাজেটে কোন কোন পণ্যের দাম কমছে, কোনগুলির দামে লাগতে চলেছে আগুন।

কেন্দ্রের নতুন বাজেটে বাড়তে চলেছে এই সব পণ্যের দাম

নতুন বাজেটে, মানুষের বিলাসিতার উপর খাড়া বসিয়েছে সরকার। বাজেট ঘোষণার পর স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, আগামী দিনে বিলাসবহুল বিভিন্ন পণ্য যেমন লাক্সারি ঘড়ি থেকে শুরু করে ইমপোর্টেড সুগন্ধি এমনকি আমদানিকৃত সুরা পানীয়র দাম আকাশছোঁয়া হতে চলেছে। কারণ এগুলিতে বসতে চলেছে ভারী বাড়তি শুল্ক। সরকারের নতুন বাজেটে যে পণ্য গুলির দাম বাড়তে চলেছে সেই সব পণ্যের তালিকায় থাকছে- কয়লা, মদ, সিগারেট, তামাকজাত অন্যান্য পণ্য, স্ক্রাপ, বিলাসবহুল সুগন্ধি। এক কথায়, বিলাসিতার জন্য ব্যবহৃত বিভিন্ন পণ্যের দামে একপ্রকার আগুন লাগতে চলেছে।

দাম কমতে চলেছে এই পণ্যগুলির

সরকারি সূত্র মারফত খবর, দেশে তৈরি স্মার্ট ফোন থেকে শুরু করে বিভিন্ন ট্যাবলেট সহ ভারতেই উৎপাদিত অর্থাৎ মেক ইন ইন্ডিয়া ইলেকট্রনিক গ্যাজেট বা পণ্যগুলি কেনার ক্ষেত্রে অনেকটাই লাভ হতে পারে ক্রেতাদের। কারণ এই ধরনের পণ্যগুলির দামে বড় পতন দেখা দিতে পারে। এছাড়াও দাম কমতে পারে 17 রকমের ক্যান্সারের ওষুধের।

একই সাথে তালিকায় থাকছে চামড়ার পণ্য, ক্যামেরা, মাইক্রোওয়েভ ওভেন, টিভির যন্ত্রপাতি, কফি মেশিন এবং ভেন্ডিং মেশিন থেকে শুরু করে সিএনজি সঙ্গে মিশ্রিত জৈব জ্বালানি, বিমানের যন্ত্রপাতি, সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, ছোট বৈদ্যুতিক যন্ত্র, শাড়ি, ভিডিও গেম তৈরির যন্ত্রাংশ, সাত রকমের বিরল রোগের ওষুধ সহ ভ্রমণের খরচ এবং বিদেশে পড়াশোনার খরচও অনেকটাই কমতে পারে কেন্দ্রের এই নতুন বাজেটে।

অবশ্যই পড়ুন: গোমাংস বিতর্কে বিপাকে সায়ক চক্রবর্তী! অভিনেতার বিরুদ্ধেই FIR পার্ক স্ট্রিট থানায়

বলাই বাহুল্য, কেন্দ্রীয় সরকারের নতুন বাজেট পেশের পরই এক ধাক্কায় 4 হাজার 445 টাকা দাম কমলো সোনার। এর ফলে সোনার বর্তমান দাম গিয়ে দাঁড়াল 1 লাখ 47 হাজার 900 টাকায়। বলে রাখি, কেন্দ্রীয় বাজেটে ভারতে বৈদ্যুতিক গাড়ি বা ইভি গাড়ি, সিএনজি চালিত গাড়ির দামও অনেকটাই কমে যেতে পারে। দাম কমবে চামড়ার জুতো, ঘড়ি থেকে শুরু করে বেল্ট, ব্যাগেরও।

Leave a Comment