বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী করবে পাকিস্তান?

Pakistan T20 World Cup Controversy Latest Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ খেলবে তবে, ভারতের বিরুদ্ধে দল নামাবে না পাকিস্তান। আসলে ধরি মাছ, না ছুঁই পানি.. এমন নীতিতেই হাঁটতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan T20 World Cup)। যদিও পেছন থেকে কলকাঠি নারছে পাক সরকার। গত রবিবারই পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করছেন তারা। পাকিস্তানের এমন অবস্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। ICC বলেছে, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচ খেলা যায় না। তবে সূত্রের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পুরনো সিদ্ধান্ত থেকে সরবে না। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, নক আউট পর্বে অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হলে কী করবে পাকিস্তান?

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান?

ভারতে খেলতে আসবে না বলে বিশ্বকাপটাই বয়কট করেছে বাংলাদেশ। সেই সিদ্ধান্তে একপ্রকার সমর্থন জানিয়েই ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না জেনে বার বার গলা ছেড়েছে পশ্চিমের দেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি দাবি করেছেন, বাংলাদেশের সাথে যা হয়েছে সেটা অন্যায়। আর এমন বক্তব্যের পরপরই, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে দল না নামানোর কথা জানায় পাক বোর্ড।

পাকিস্তান কঠিন সিদ্ধান্ত জানানোর পরই আগামী 15 ফেব্রুয়ারির ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় ক্রিকেট ভক্তদের একটা বড় অংশের প্রশ্ন, গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বে ভারতের মুখোমুখি হয়ে পড়লে কী করবে পাকিস্তান? বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে দল না নামানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বিশ্বকাপে 15 ফেব্রুয়ারির ম্যাচে অংশ নিচ্ছে না তারা। তবে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। সেখানেও সরকারের সিদ্ধান্তকেই অনুসরণ করবে পাক দল।

অবশ্যই পড়ুন: JioHotstar নয়, ISL এ মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ অন্যান্য ম্যাচ দেখা যাবে এখানে

উল্লেখ্য, পাকিস্তান সরকারের মদতে ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচ সলমানরা বয়কট করে দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারির আগেই শ্রীলঙ্কায় পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, সেখানে গিয়ে ম্যাচের পুরোপুরি অনুশীলন সারবেন সূর্যকুমার যাদবরা। শোনা যাচ্ছে, পাকিস্তান খেলুক বা না খেলুক 15 ফেব্রুয়ারির ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ম্যাচ রেফারিদের সাথে মাঠে উপস্থিত থাকবে মেন ইন ব্লু।

Leave a Comment