বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন করতে চেয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ! ICC যা চাইছে..

2026 Men’s T20 World Cup Ireland broad on BCB group swap request

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে নিজের জেদ থেকে এখনও সরেনি বাংলাদেশ। উপরন্তু ভারত থেকে তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ক্রমাগত চিঠি লিখে গেছে পদ্মা পাড়ের বোর্ড। তাতে ফল না মেলায়, এক অযৌক্তিক দাবি করে বসেছিল BCB। বাংলাদেশের তরফে ICC কে পরামর্শ দেওয়া হয়েছিল, তাদের যেন বিশ্বকাপের বর্তমান গ্রুপ থেকে সরিয়ে অন্য গ্রুপে নিয়ে যাওয়া হয়। এক কথায়, আয়ারল্যান্ড দলের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে চাইছিল পদ্মা পাড়ের দল (2026 Men’s T20 World Cup)। এবার সেই প্রস্তাব দিয়ে কার্যত ধাক্কা খেলো বাংলাদেশ।

ফাঁপরে বাংলাদেশ!

প্রথমেই বলে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের সি গ্রুপে রয়েছে বাংলাদেশ। একই গ্রুপে তাদের সাথে জায়গা ধরে রেখেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপাল। এমতাবস্থায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরামর্শ দিয়েছিল যাতে ওপার বাংলার দলকে বি গ্রুপে নিয়ে আসা হয়। এদিকে বি গ্রুপ থেকে আয়ারল্যান্ড দলকে সরিয়ে সি গ্রুপে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল তারা। এর কারণ অবশ্য, ভারতে খেলতে না আসা। আসলে বি গ্রুপে জায়গা পেলে বাংলাদেশ তাদের প্রত্যেক ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারবে। তাই এমন আবেদন জানানো হয়। তবে সেই প্রস্তাবে চিরে ভেজেনি।

জানা যাচ্ছে, বাংলাদেশের অযৌক্তিক প্রস্তাবে একেবারেই রাজি হয়নি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা নাকি খুব পরিষ্কার ভাবে জানিয়েছে ভারতে খেলতে আসতে তাদের কোনও সমস্যা নেই। তীব্র বিতর্কের মাঝে এ বিষয়ে মুখ খুলে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা ক্রিকবাজের সাথে কথা বলার সময় জানিয়েছেন, “আমাদের জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান গ্রুপ থেকে সরতে হবে না আমাদের। আমরা এমনিতেই গ্রুপ স্টেজের প্রত্যেক ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব। ” তবে ভারতে ম্যাচ হলে কোনও সমস্যা নেই দলটির।

অবশ্যই পড়ুন: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে মিলবে লোভনীয় খাবার, কী কী থাকবে মেন্যুতে?

প্রসঙ্গত, বাংলাদেশ চেয়েছিল আয়ারল্যান্ডকে সি গ্রুপে পাঠিয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওমান এবং জিম্বাবুয়ের সাথে গ্রুপ ভাগাভাগি করে শ্রীলঙ্কায় ম্যাচগুলি খেলার জায়গা করতে। তবে সূত্রের যা দাবি, খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলই এই প্রস্তাবে রাজি নয়। তারাই নাকি আয়ারল্যান্ডকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, নিজেদের জায়গা না ছাড়তে।

Leave a Comment