বিশ্বকাপে বৈভব সূর্যবংশীদের মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান!

Pakistan Batsman ruled out of India Vs Pakistan U19 World Cup sunday match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব 19 বিশ্বকাপে রবিবার হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিবন্ধী ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। গোটা বিশ্বকাপে কামাল দেখাচ্ছে ইংল্যান্ড। পিছিয়ে নেই ভারতও। আগামীকালের ম্যাচে জিততে পারলেই সেমিফাইনালে জায়গা করে নেবেন বৈভব সূর্যবংশীরা। এদিকে, ভারতের থেকে পিছিয়ে থাকলেও বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর সুযোগ আছে পাকিস্তানের হাতেও। তবে তার আগে হারাতে হবে টিম ইন্ডিয়াকে। আর সেই ম্যাচের প্রাক্কালে বড়সড় ধাক্কা গেল পাকিস্তান দল। গুরুতর চোটের কারণে সুপার সিক্সের ম্যাচ থেকেই ছিটকে গেলেন পাক দলের তারকা ব্যাটসম্যান।

কখন গড়াবে ভারত এবং পাকিস্তানের ম্যাচ?

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সুপার সানডেতে একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তান। অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি গড়াবে রবিবার দুপুর 1টা থেকে। জিম্বাবুয়ের নামজাদা শহর বুলাওয়েওতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। বলাই বাহুল্য, এই মুহূর্তে বিশ্বকাপের গত ম্যাচগুলিতে জয় পরাজয় দিয়ে 6 পয়েন্টে রয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের অবস্থা খারাপ হলেও তাদের পয়েন্ট 4। একই সাথে নেট রান রেটের নিরিখেও অনেকটাই পিছিয়ে রয়েছে পাকিস্তান।

না বললেই নয়, এবারের ওয়ানডে বিশ্বকাপে ভারতের রান রেট 3.337। অন্যদিকে পাকিস্তানের রান রেট 1.484। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান যদি আগামীকালের ম্যাচে বড় ব্যবধানে জিততে পারে সে ক্ষেত্রে হয়তো রান রেটের নিজেকে ভারতকে টপকে গেলেও যেতে পারে। যদিও বাস্তব অর্থে কাজটা যথেষ্ট কঠিন। ফলে, বুক ধুকপুকুনি নিয়েই ভারতের বিপক্ষে নামতে হবে পাকিস্তান দলকে।

 

অবশ্যই পড়ুন: ISL শুরুর আগেই ইস্টবেঙ্গলে যোগ দিলেন দুর্ধর্ষ ফুটবলার

ভারতের বিপক্ষে নামার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান

ভারতের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে নামার আগেই গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মহম্মদ শায়ান। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে অনুশীলন চলাকালীন আচমকা চোট পান তিনি। সূত্রের খবর, উইকেট রাখার সময় নাকে জোরালো গতিতে বল লাগে তাঁর। তড়িঘড়ি পাকিস্তানের তারকা ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফ্যাকচার ধরা পড়ে। আর তারপরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। যা ভারতের ম্যাচের আগে পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলাই যায়।

Leave a Comment