বিশ্বের সবচেয়ে বয়স্ক অধিনায়কের রেকর্ড তাঁর নামেই, প্রয়াত মহান ক্রিকেট তারকা নরম্যান

Norman Gifford died at the age of 85

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ড দলের হয়ে বিশ্বমঞ্চে পাথর ভেঙেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর জুড়ি মেলা ভার। 85 বছর বয়সে চলে গেলেন সেই প্রাক্তন ইংলিশ ক্রিকেটার নরম্যান গিফোর্ড (Norman Gifford)। গত 19 জানুয়ারি, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। আর তারপরেই ক্রিকেটে নেমেছে শোকের ছায়া। ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। বলাই বাহুল্য, বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ইংল্যান্ড দল। আগামীকাল থেকে লঙ্কানদের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করবে তারা।

সবচেয়ে বেশি বয়সেও অধিনায়কত্বের রেকর্ড রয়েছে নরম্যানের

সালটা 1960। সেবছরই ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল প্রাক্তন ইংল্যান্ড কিংবদন্তির। মাত্র 22 বছর বয়সেই ওরচেস্টারশায়ারের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন তিনি। পরবর্তীতে কাউন্টি ক্রিকেটেও নিজের ছাপ রেখেছিলেন নরম্যান। সেখান থেকেই নিজের জাত চিনিয়ে 1964 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ইংল্যান্ড দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিলেন নরম্যান।

না বললেই নয়, ইংল্যান্ড দলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর জুড়ি মেলা ভার। অনেকেই হয়তো জানেন, ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড করেছিলেন গিফোর্ড। নিজের ক্রিকেট কেরিয়ারে একাধিক নজির গড়েছেন তিনি। যে সিরিজে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল সেই সিরিজ থেকেই ইংল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া শুরু করেন নরম্যান।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের চিঠিতেও গলছে না বরফ, ভারতের সাথে পাঙ্গা নিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ!

জানা যায়, 44 বছরেরও বেশি বয়সে ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত এই ইংলিশ ক্রিকেটার। সেই সূত্রেই বিশ্বের সবচেয়ে বয়স্ক ওয়ানডে অধিনায়কের রেকর্ডটাও আজ পর্যন্ত তাঁরই দখলে। বলে রাখি, 1985 সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছিলেন গিফোর্ড। তবে 1964 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই প্রাক্তন প্লেয়ার টেস্ট ছেড়েছিলেন 1973 এই। ইংল্যান্ডের বহু তরুণ ক্রিকেটার তাঁকে ভগবান মেনেই চলেন। ফলে সেই মহান ব্যক্তির চলে যাওয়া কিছুটা হলেও ধাক্কা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটের তরুণ প্রজন্মকে। উল্লেখ্য, প্রথম শ্রেণীর ক্রিকেটে 710 ম্যাচে 7048 রান করার পাশাপাশি 2068টি উইকেট ভেঙেছেন এই প্রাক্তন প্লেয়ার।

Leave a Comment