‘বীরভূমকে আমি চিনিয়েছি’, বেফাঁস মন্তব্য ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের

bhuban badyakar birbhum

সহেলি মিত্র, কলকাতা: আবারো শিরোনামে নিজের জায়গা করে নিলেন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এক সময়ে তিনি ছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। ‘কাঁচা বাদাম’ গান তাকে হয়তো বিশ্বের পরিচিতি এনে দিয়েছিল। নামডাক হয়েছিল তাঁর। কিন্তু এবার তিনি যা মন্তব্য করে তা সকলকে অবাক করে দিয়েছে। ভুবম বাদ্যকর দাবি করেছেন, তিনিই নাকি বীরভূমকে চিনিয়েছেন সকলের কাছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

ভুবম বাদ্যকরের জন্যমানুষ বীরভূম সম্পর্কে জেনেছেন?

বীরভূম, যেখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, সোনাঝুরি, খোয়াই, সর্বোপরি তারাপীঠ। এই জায়গাগুলি সম্পর্কে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে চেনেন, এখন সেই জায়গা সম্পর্কে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের এক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। তাঁর মতে, ‘বীরভূমকে কে চেনাল? ভগবান চিনিয়েছে আমার মুখ দিয়ে।’

আরও পড়ুনঃ অনেকটাই বাড়তে পারে রান্নার গ্যাসের দাম!

শান্তিনিকেতন, তারাপীঠ তো রয়েইছেই, সেইসঙ্গে নিজের ভাইরাল হওয়া গানকে জেলার প্রচারের কৃতিত্ব দাবি করে এখন শিল্পী ভাতা চান ভুবনবাবু। তাঁর এহেন দাবিকে ঘিরেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। তাঁর এহেন মন্তব্য শুনে কেউ কেউ বলছেন, এটা আত্ম প্রশংসা, কেউ বলছেন বাড়াবাড়ি। যেহেতু তিনি নিজের গানের মাধ্যমে বীরভূমকে ভাইরাল করেছেন তাই তাঁর এখন চাই শিল্পী ভাতা। এই ভাতা না পাওয়ার জন্য তিনি ডোম সমাজের সঙ্গে মিলে জেলাশাসকের কাছে স্মারকলিপি অবধি জমা দিয়েছেন।

কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

ভুবন বাদ্যকরের এহেন বেফাঁস মন্তব্যে বেজায় চটেছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, ‘হ্যাঁ কাকা আমরা তো জানতামই না যে আমরা বীরভূমে থাকি তুমি চিনে দিলে গো, আমরা তো ভাবতাম আমরা কোন জঙ্গলে থাকি, ভাগ্যিস বললে কাকা তুমি না হলে আমার জানতেই পারতাম না ,যে আমরা বীরভূম বাসি।’ অপর একজন লিখেছেন, আগামী বিধানসভা নির্বাচনের কাঁচা বাদাম জনপ্রিয় ভুবন বাদ্যকর কে বিধানসভার টিকেট দেওয়া হোক। অন্যজন লিখেছেন, এদের জন্য বীরভূমের নাম বদনাম হয়ে গেলো।

Leave a Comment