বুলেট ট্রেন প্রকল্পের কাজ কতদূর, কবে থেকে শুরু যাত্রী পরিষেবা? জানালেন রেলমন্ত্রী

India’s First Bullet Train project work and train service date

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্দে ভারত স্লিপার নিয়ে ইতিমধ্যেই অপেক্ষা মিটেছে দেশবাসীর। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের প্রথম বুলেট ট্রেন (India’s First Bullet Train)। বিগত দিনগুলিতে মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোরে প্রথম বুলেট ট্রেন নিয়ে একাধিক সমস্যায় পড়েছিল ভারতীয় রেল। যার কারণে সম্ভাব্য দিনক্ষণ ঠিক করেও তা পেছাতে হয়েছে রেলমন্ত্রককে। তবে নতুন বছর শুরু হতেই দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক কবে থেকে বুলেট ট্রেন চালু হতে পারে সেই দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন তিনি। এবার জানালেন বুলেট ট্রেনের কাজ ঠিক কতদূর পর্যন্ত এগলো সেটাও।

কতদূর এগোলো বুলেট ট্রেন প্রকল্পের কাজ?

মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত মোট 540 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে দেশের প্রথম বুলেট ট্রেন। দেশের এক শহর থেকে অন্য শহরে পৌঁছতে ট্রেনটির সময় লাগবে মাত্র 1 ঘন্টা 58 মিনিট। রেলমন্ত্রীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রা পথে ট্রেনটি মোট 4টি স্টেশনে থামবে। তবে রেলের তরফে এও জানানো হয়েছিল, প্রয়োজনে যদি এই ট্রেনকে 12টি স্টপেজেই দাঁড়াতে হয় তাহলেও মোট দূরত্ব অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে 2 ঘন্টা 17 মিনিট। এবার বুলেট ট্রেন প্রকল্প নিয়ে লেটেস্ট আপডেট দিলেন রেলমন্ত্রী।

গতকাল অর্থাৎ 19 জানুয়ারি নিজের এক্স হ্যান্ডেল থেকে মুম্বই-আহমেদাবাদ করিডোরের নির্মীয়মান বুলেট ট্রেন ট্র্যাকের একটি ভিডিও আপলোড করেন রেলমন্ত্রী। ওই ভিডিওতেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে ওভারহেড বিদ্যুতায়নের মাস্ট স্থাপনের কাজ চলছে। রেলমন্ত্রীর ওই পোস্ট অনুযায়ী, দীর্ঘ রেল করিডোরে ভারতীয় রেলের কর্মীরা যে ওভারহেড বিদ্যুতায়ন মাস্ট স্থাপন করছেন তা ওই করিডোরে বুলেট ট্রেনগুলিকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করবে। ফলে এটি বুলেট ট্রেন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর বরাবর 9.5 মিটার থেকে 14.5 মিটারের ব্যবধানে অন্তত 20,000 মাস্ট ইন্সটল করা হবে। এছাড়াও রেলমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ ট্রাকশন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে বুলেট ট্রেন রেল করিডোরে ট্রাকশন সাবস্টেশন এবং ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের এটি বিশেষ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

 

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে দায়ের FIR, বাদ যাবে দল থেকে?

কবে চালু হবে বুলেট ট্রেন পরিষেবা?

শেষবারের মতো চলতি মাসের শুরুতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছিলেন, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা আগামী 2027 সালের 15 আগস্ট থেকে চালু হয়ে যাবে। জানা যায়, প্রথমে সুরাট থেকে বিলিমোর, এরপর ভাপী থেকে সুরাট এবং পরবর্তীতে ভাপী থেকে আহমেদাবাদ। সবশেষে মুম্বই থেকে আহমেদবাদ পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন। রেলমন্ত্রী এও জানান, 2027 সালে বুলেট ট্রেন এবং হাই স্পিড রেল করিডোর উদ্বোধনী অনুষ্ঠানে ভাপী থেকে সুরাট পর্যন্ত 100 কিলোমিটার পথে এই বিশেষ ট্রেন ছুটবে। তবে তার আগে পরীক্ষামূলকভাবেই ওই পথে 50 কিলোমিটার ট্রেন চালিয়ে নেওয়া হবে।

Leave a Comment