বুলেট ট্রেন প্রকল্পের ব্যয় দ্বিগুণ বেড়ে দাঁড়াল ১.৯৮ লক্ষ কোটি!

Bullet Train India

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বহু প্রতীক্ষিত মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন (Bullet Train India) নিয়ে এবার বড়সড় আপডেট। জানা গেল, এই উচ্চগতির রেল প্রকল্পের জন্য মোট ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে ১.৯৮ লক্ষ কোটি পর্যন্ত পৌঁছতে পারে। হ্যাঁ, এমনটাই জানিয়েছে রেল বোর্ডের চেয়ারম্যান তথ্য সিইও সতীশ কুমার। আসলে শুক্রবার PRAGATI বৈঠকের ৫০ তম অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, যদিও দ্বিতীয় সংশোধিত ব্যয়ের চূড়ান্ত অনুমোদন এখনও পর্যন্ত মন্ত্রিসভার কাছ থেকে পাওয়া যায়নি, তবুও প্রকল্পের সম্ভাব্য মোট ব্যয় ১.৯৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে।

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, এই ব্যয়ের হিসাব এখনও সংশোধনের পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই অর্থাৎ এক থেকে দুই মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিতে পারে। প্রকল্পের খরচ বেড়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, চূড়ান্ত অনুমোদনের পাওয়ার বিষয়টি স্পষ্ট হবে।

উল্লেখ্য জানিয়ে রাখি, ২০১৬ সালে প্রকল্পটি অনুমোদনের সময় মুম্বাই-আমেদাবাদ বুলেট ট্রেনের আনুমানিক খরচ ধরা হয়েছিল মোটামুটি ১.০৮ লক্ষ কোটি টাকা। আর এই প্রকল্পে জাপানের JICA থেকে প্রায় ৮৮,০০০ কোটি টাকা স্বল্প সুদে ঋণ পাওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে খরচ বেড়ে যাওয়ায় জানা গিয়েছে, অতিরিক্ত ব্যয় ভারত সরকারকেই বহন করতে হবে। এমনকি  JICA এই বাড়তি খরচের জন্য আর্থিক সহায়তা বাড়ানো হবে না।

আরও পড়ুন: আগামী ৬ মাসে আরও ৮টি, ২০২৬-এ কটি বন্দে ভারত স্লিপার চলবে? জানাল রেল

কেন বেড়ে গেল খরচ?

আসলে বিশেষজ্ঞরা মনে করছে, একাধিক কারণে এই প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- জমি অধিগ্রহণে জটিলতা, করোনা মহামারির কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকা, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া এবং সময় সীমা পিছিয়ে যাওয়া। এই সমস্ত কারণের জেরে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা যায়নি।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী স্কলারশিপের ডেডলাইন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার! লাস্ট ডেট জানুন

কবে চলবে বুলেট ট্রেন?

প্রথমে ২০২২ সালের মধ্যে দেশের এই হাই-স্পিড ট্রেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু একাধিক বিলম্বের কারণে এখন সম্পূর্ণ প্রকল্প শেষ হতে প্রায় ২০২৯ সালের শেষ ভাগ লেগে যাবে বলেই জানা যাচ্ছে। তবে ধাপে ধাপে পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৭ সালের ১৫ আগস্ট প্রথমে বুলেট ট্রেন চলবে সুরাট এবং বিলিমোরার মধ্যে। তারপর পর্যায়ক্রমে বিলিমোরা থেকে সুরাট, ভাপি থেকে সুরাট, ভাপি থেকে আহমেদাবাদ এবং থানে থেকে আহমেদাবাদের মধ্যে এই ট্রেন চলবে। অর্থাৎ, পুরো মুম্বাই-আহমেদাবাদ করিডরে বুলেট ট্রেন চালু হয়ে যাবে।

Leave a Comment