বৃদ্ধ বয়সে নো চিন্তা, মাসে মাসে ১৭ হাজার টাকা আয় দেবে পোস্ট অফিসের এই স্কিম

Senior Citizen Savings Scheme

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ভবিষ্যতের কথা মাথায় রেখে কম বেশি সকলেই কোথাও না কোথাও বিনিয়োগ করে চলেছে, যাতে বৃদ্ধ বয়সে তাদের অন্যদের উপর নির্ভর করতে না হয়। কিন্তু শুধু বিনিয়োগ করলেই হবে না নজর রাখতে হবে দুটো জিনিসের ওপর। এক, যেই স্কিমে বিনিয়োগ করা হবে, সেখানে টাকা নিরাপদ থাকছে কিনা এবং দুই, ভাল রিটার্নও মেলে কিনা। তবে এক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য বিনিয়োগের অন্যতম ঠিকানা হল পোস্ট অফিস। কারণ এই সংস্থা এমন একটি স্কিম নিয়ে এসেছে গ্রাহকদের জন্য যা অবসর গ্রহণের পরে নিয়মিত আয়ের নিশ্চয়তা দেয়। আর সেটি হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)।

অবসরের পরেও মিলবে দারুন সুবিধা

পোস্ট অফিস সকল গ্রাহকদের চাহিদা অনুযায়ী একের পর এক স্কিম নিয়ে আসে প্রায়শই। সেক্ষেত্রে ব্যতিক্রম নয় সিনিয়র সিটিজেনরা। তাঁদের জন্য পোস্ট অফিস নিয়ে এসেছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS। এটি এমন একটি সরকারি স্কিম যেখানে প্রবীণ নাগরিকরা তাদের টাকা নিরাপদে রাখতে পারেন নিশ্চিন্তে। শুধু তাই নয় বিনিয়োগের পাশাপাশি এখানে গ্রাহকরা অবসরের পরেও প্রতি মাসে ১৭,০০০ টাকার বেশি আয় করতে পারবেন। জানা গিয়েছে, এইমুহুর্তে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে গ্রাহকদের প্রায় ৮.২ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। এবং এতে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা পর্যন্ত করা আছে।

প্রতি মাসে কীভাবে আয় করবেন ১৭ হাজার টাকা?

পোস্ট অফিসের স্কিমের মাধ্যমে কীভাবে অবসরের পরে প্রতি মাসে ১৭ হাজার টাকা আয় করবেন তাই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন জাগছে। আসলে বর্তমানে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে প্রায় ৮.২ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে। সেক্ষেত্রে কেউ যদি এই স্কিমে পুরো ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৫ বছরের মোট সুদ বেড়ে হবে ১০,২৫,০০০ টাকা, বছরে সুদ হবে ২,০৫,০০০ টাকা। এছাড়াও তিন মাসে সুদ হবে ৫১,২৫০ টাকা এবং প্রতি মাসে সেটি হবে ১৭,০৮৩ টাকা। অর্থাৎ এই স্কিমটি অবসরপ্রাপ্তদের জন্য কোনও ঝুঁকি ছাড়াই স্থিতিশীল আয় অর্জনের একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য উপায় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: পুলিশি রদবদল নিয়ে স্বরাষ্ট্রসচিবকে চিঠি CEO দপ্তরের, দিল্লির সঙ্গে বৈঠকে আগরওয়াল

প্রসঙ্গত, ৬০ বছর বা তার বেশি বয়সী যে কেউ একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে, কিছু পরিস্থিতিতে ছাড় পাওয়া যায়। অ্যাকাউন্ট খোলার সময় একজন ভিআরএস আবেদনকারীর বয়স ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম হতে পারে। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা ৫০ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়সী হলে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও, এই স্কিমে আপনি আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। তাই শীঘ্রই নিকটতম পোস্ট অফিসে যোগাযোগ করুন।

Leave a Comment