বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা জয় দিয়ে করেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Virat Kohli Vs KKR Player Salary)। গতবারের চ্যাম্পিয়নরা এবছর উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সানরাইজার্স হায়দরাবাদকে পেয়ে একেবারে নাকের জলের চোখের জলে করে ছেড়েছে। তবে বেঙ্গালুরু দলের প্রধান মুখ তথা বিরাট কোহলি RCB তে খেলার জন্য গোটা সিজনে কত বেতন পান তা নিয়ে কৌতুহলী অনেকেই। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শাহরুখ খানের দল KKR এর এক প্লেয়ারের বেতন কোহলির থেকে অনেক বেশি।
KKR এর এই প্লেয়ার কোহলির থেকে অনেক বেশি বেতন পান
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্ব শুরু হওয়ার আগেই ভারতীয় মহাতারকা বিরাট কোহলিকে 21 কোটি টাকাতেই রিটেইন করিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেতন হিসেবে ধরা হলে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য RCB থেকে বেতন বাবদ সেটাই পাবেন তিনি। তবে কম-বেশি অনেকেই জানেন এ বছর কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।
গত বছর মিনি নিলাম চলাকালীন চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে 25 কোটি 20 লাখ টাকা দিয়ে এই খেলোয়াড়কে কিনেছিল KKR। যদিও বিদেশি প্লেয়ার হওয়ায় এই পুরো অর্থ পাবেন না গ্রিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়োগ অনুযায়ী, 25 কোটি 20 লাখ টাকা বেতন হলেও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হাতে পাবেন 18 কোটি টাকা। বাকি অর্থ যাবে প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। অন্যদিকে কোহলির 21 কোটি টাকার বেতন থেকে কর (TDS, সারচার্জ ও সেস) কেটে নিয়ে তাঁকে দেওয়া হবে 12 কোটি 81 লাখ। হিসেব করে দেখলে কোহলির বেতন গ্রিনের ধারে কাছেও নেই।
অবশ্যই পড়ুন: মুম্বইয়ের কাছে হেরেও IPL-এ বিদেশিদের মধ্যে এক নম্বর হয়ে উঠলেন KKR-র নারিন
উল্লেখ্য, গত 28 তারিখ হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ম্যাচে ব্যাট করতে নেমে 69 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। অন্যদিকে গতকাল মুম্বইয়ের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে মাত্র 18 রান করতে দেখা গিয়েছিল কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার গ্রিনকে। তাছাড়া এদিন বল হাতেও মাঠে দেখা যায়নি অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে। যা নিয়ে সম্প্রতি শুরু হয়েছে বিতর্কও।