বোলপুরে SBI-র ভুয়ো শাখা খুলে লক্ষাধিক টাকা নিয়ে পালাল প্রতারক! মাথায় হাত জনতার

Fake SBI Branch Opened In Bolpur

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে প্রতারণামূলক ঘটনা এতটাই মাথাচারা দিয়েছে যে এইমুহুর্তে সাবধানের মার নেই। ভুয়ো লিঙ্কে ক্লিক করলে বা ওটিপি হাতিয়ে ব্যাঙ্কের টাকা লুঠ করার উপায় বের করেছিল প্রতারকরা। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল সাধারণদের। তবে এবার অন্য উপায়ে টাকা হাতালো প্রতারকরা। রীতিমত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত বিশ্বস্ত ব্যাঙ্কের এক আস্ত ভুয়ো শাখাই (Fake SBI Branch Opened In Bolpur) খুলে ফেলল প্রতারকরা। গোটা ঘটনাটি অবাস্তব লাগলেও এমনই ঘটনা ঘটেছে বোলপুরের শান্তিনিকেতনে।

SBI-এর ভুয়ো শাখা খুলে প্রতারণা

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬-৭ মাস আগে লক্ষ্মী রাম মাড্ডি নামে এক ব্যক্তি বোলপুরের কোপাই ধরমতলায় ভুয়ো SBI শাখা খুলেছিল। জানানো হয়েছিল স্থানীয়দের সুবিধার্থে এবং আর্থিক নিরাপত্তা প্রদান করতে এই শাখা খোলা হয়েছিল বলে জানানো হয়। অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে সেখানকার স্থানীয়রা তাঁদের সঞ্চিত অর্থ ওই শাখায় জমা রাখত। কিন্তু অভিযোগ সেই টাকা তিনি গ্রাহকদের অ্যাকাউন্টে না রেখে নিজের কাছে রাখতেন। এরপর যখন গ্রাহকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে যেত তখন ঐ ব্যক্তি গ্রাহকের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিলেও টাকা দিতেন না। কারণ হিসেবে জানাতেন ব্যাংকের লিংক নেই। কিন্তু আদতে তিনি সেই টাকা তিনি নিজে আত্মসাৎ করতেন।

তদন্তে নামলো পুলিশ

দীর্ঘদিন ধরে গ্রাহকদের লক্ষাধিক টাকা আত্মসাৎ করে আসছিলেন বলে এমনই অভিযোগ উঠেছে লক্ষ্মী রাম মাড্ডির বিরুদ্ধে। আর সেই অভিযোগ নিয়ে SBI এর মেইন শাখা আমতপুরে অভিযোগ জানানো হলেও তাঁরা কোনো রকমে প্রতিক্রিয়া বা পদক্ষেপ নেয়নি। শেষে বাধ্য হয়ে প্রতিবাদী গ্রাহকরা শান্তিপুর থানায় এসে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। এমনকি অভিযুক্ত যুবককে দ্রুত ধরার আবেদনও জানিয়েছেন। এদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তের স্বার্থে ময়দানে নেমেছে পুলিশ। যদিও শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এখনও অভিযুক্ত যুবককে ধরা হয়নি।

আরও পড়ুন: ‘ক্ষতিগ্রস্ত হবে শিল্প’, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়ে প্রতিবাদ CPIM-র

প্রসঙ্গত, এই ধরনের ভুয়ো ব্যাংকের জালিয়াতির ঘটনা ঘটেছিল ছত্তিশগড়ে। অভিযোগ ওই ভুয়ো ব্যাংকের শাখায় চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের থেকে ২ থেকে ৬ লক্ষ টাকা ঘুষও নেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়, অ্যাকাউন্ট খুলেও প্রচুর মানুষের থেকে লক্ষ লক্ষ টাকাও হাতিয়ে নেওয়া হয়েছিল। এদিকে জমানো সম্পদ এইভাবে চলে যাওয়ায় কান্না এবং আতঙ্কে ভেঙে পড়েছিল। এবার সেই একই ঘটনার প্রতিফলন দেখা গেল বোলপুরে।

Leave a Comment