সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৬ এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে সূর্য মীন রাশিতে বিরাজ করবে। এদিকে আজ অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব পড়ছে। চতুর্থী তিথির বিশেষ দিনটিতে সিদ্ধি এবং ব্যতিপাত যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আর সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: সাম্প্রতিক ঘটনাগুলো আপনাকে অস্থির করে তুলতে পারে। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অবশ্যই ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত, তারা আজ কাছের কারো কাছ থেকে পরামর্শ পেতে পারেন। আজ তরুণদের সঙ্গে জড়িত কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য দিনটি বেশ ভালো। প্রিয়জন আপনার রোমান্টিক কল্পনাগুলো পূরণ করতে পারবে। আজ এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আমিষ খাবার ত্যাগ করার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনার মেজাজ ভালো করার জন্য সামাজিক মেলামেশার সুযোগ নিতে হবে। চাঁদের অবস্থার কারণে আজ অপ্রয়োজনীয় জিনিসপত্রে খরচ হতে পারে। টাকা জমানার প্রয়োজন পড়লে জীবনসঙ্গী কিংবা কিংবা বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। দূর সম্পর্কের কোনও আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন। আজ পারিবারিক কোনও সমস্যার কারণে কর্মক্ষেত্রে আপনার কর্মশক্তি থাকবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনি নতুন কোনও বই কিনে পুরো ঘরবন্দি অবস্থায় থাকতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য প্রেমিক বা প্রেমিকাকে একটি সুগন্ধি পারফিউম বা সেন্ট উপহার দেওয়ার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। বিবাহিত জাতক জাতিকাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবন এবং কর্মক্ষেত্রে অন্যদের জন্য আদর্শ হয়ে উঠতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আজ পেশাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে কর্মজীবনে নতুন দরজা খুলতে পারবেন। ভ্রমণ করলে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলবেন না। আজ জীবনসঙ্গীর সাথে স্মরণীয় সন্ধ্যা কাটাতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বড় ভাইয়ের মতামতকে সম্মান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আজ আপনার সাহস এবং শক্তি দেখাতে হবে। ইতিবাচক মনোভাব বাধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। অতীতে যারা অর্থ বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি যা করেন না কেন আপনার সঙ্গে বসবাসকারী ব্যক্তিরা খুব একটা খুশি হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। রোমান্টিক চিন্তা এবং স্বপ্নের জগতে আজ আপনি হারিয়ে যেতে পারেন।
প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য হাড়িতে কালো এবং সাদা মার্বেলের দানা রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাস চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে পারে। আপনার কিছু অস্থাবর সম্পত্তি চুরি হতে পারে। তাই সতর্ক থাকার চেষ্টা করতে হবে। সন্তানরা কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। হৃদয় আপনার প্রিয়জনের হৃদয়ের সঙ্গে একাত্ম হয়ে যাবে। আজ আপনি নতুন তথ্য পাবেন, যা আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ জীবনসঙ্গী আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সূর্য চালিশা বা আরতি পাঠ করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনার ওজনের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত খাওয়া পরিহার করার চেষ্টা করুন। ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য টাকা সঞ্চয় করতে হবে। কিছু লোক আপনাকে বিরক্ত করতে পারে। তাই তাদের উপেক্ষা করুন। আজ আপনি উপলব্ধি করবেন ভালোবাসাই পৃথিবীর সবথেকে বড় ওষুধ। বিনিয়োগ বেশ লাভজনক হতে পারে। কিন্তু অংশীদারদের কাছ থেকে বিরোধীতার সম্মুখীন হতে পারেন। ব্যক্তিত্ব এবং বাহ্যিক রূপ উন্নত করতে হবে দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য গরুকে জব খাওয়ানোর চেষ্টা করুন।
তুলা রাশি: আজ প্রকৃতি আপনাকে আত্মবিশ্বাস এবং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। যারা অর্থ বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুয়া থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার চিন্তা সম্ভাবনা নেই। ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো। গৃহস্থলীর কাজ ক্লান্তিকর হতে পারে এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয়জনকে বোঝার চেষ্টা করতে হবে এবং নাহলে সমস্যায় পড়তে পারেন। সঠিক ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য করলে কর্মজীবনে উন্নতি হবে।
প্রতিকার: আজ আপনার ধন সম্পত্তি বাড়ানোর জন্য বাড়িতে অ্যাকুরিয়াম স্থাপন করে মাছদের খাবার খাওয়ানোর চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: ক্রমাগত ঘাড় কিংবা পিঠের ব্যথা আজ কষ্টদায়ক হতে পারে। এটিকে উপেক্ষা করবেন না। আজ বিশ্রাম নেওয়া জরুরী। মানুষ আপনার কঠোর পরিশ্রম লক্ষ্য করবে। আজ আপনার জন্য আর্থিক লাভ আসতে পারে। মনোরম চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য বাড়িতে অতিথিরা ভরে যেতে পারে। একাধিক অংশীদারে জড়িত এমন কোনও নতুন উদ্যোগে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আজ আপনার কাছের মানুষদের পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য বিছানার চার কোনায় তামার পেরেক লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এরকম বিষয়গুলিকে চিন্তা এবং শক্তিতে কেন্দ্রীভূত করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই অর্জন হবে না। আজ অপরিচিত ব্যক্তিদের পরামর্শে বিনিয়োগ করলে সেখান থেকে লাভবান হতে পারবেন। আত্মীয়-স্বজন বা বন্ধুরা চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য আপনার বাড়িতে আসতে পারে। জীবনসঙ্গী বা প্রিয়জনের কাছ থেকে কোনও সুসংবাদ বা বার্তা পেতে পারেন, যা আপনাকে উৎসাহ দেবে। নতুন প্রকল্পগুলি আকর্ষণীয় হবে এবং ভালো আয়ের উৎস হিসেবে প্রমাণিত হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল রেখে পরদিন সকালে বাড়ির গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
মকর রাশি: আজ পরিপূর্ণ এবং সন্তোষজনক জীবনের জন্য আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে। সামনে আসা নতুন বিনিয়োগের সুযোগগুলোকে বিবেচনা করতে হবে। পরিকল্পনা করে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর বিনিয়োগ করুন। ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ দীর্ঘ বিবাদ আপনার সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। তাই এটিকে মোটেও হালকা ভাবে নেবেন না। কর্মক্ষেত্রে কেউ আপনার পরিকল্পনায় বাধা দিতে পারে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য ওম ক্ষিতিপুত্রয় বিদমহে লোহিতঙ্গয়া ধীমহি তন্নো ভৌমঃ প্রচোদয়াৎ মন্ত্রটি ১১ বার পাঠ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার মন হাসিতে ভরে থাকতে পারে। অপরিচিতদেরকেও পরিচিত মনে হবে। কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে লাভবান হতে পারেন। এই অর্থ অনেক সমস্যা দূর করবে। জীবনসঙ্গীর ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ না করায় সবথেকে বুদ্ধিমানের কাজ। আজ সমস্যাগুলোর সমাধান হতে পারে। খেলাধুলা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আজ তাতে এতটা মগ্ন হবেন না, যার জন্য আপনার সমস্যা হয়। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য নরসিংহ চালিশা ও আরতি পাঠ করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার উচ্চ বুদ্ধিমত্তা আপনাকে দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনা আপনার এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। আজ রাতের দিকে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ধার করা টাকা ফেরত পেতে পারেন। আজ বন্ধুদের সমর্থন পাবেন এবং সে কী বলছে সে বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। ভালোবাসার জন্য দিনটি খুবই ভালো। চমৎকার ক্ষমতা এবং বিশেষ উদ্যোগের দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। ব্যবসায়ীদের জন্য কোনও রকম সমস্যা হবে না। পারিবারিক জীবনে ঝামেলা হতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য আজ খাবারে মধু ব্যবহার করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal