ব্যাগে বন্দুক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে ঢুকল ছাত্র, তারপর যা হল…

Madhyamik Examination

সৌভিক মুখার্জী, বর্ধমান: পশ্চিমবঙ্গ জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। সেই সূত্রে বুধবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। তবে পরীক্ষা কেন্দ্রে বন্দুক নিয়ে ঢুকে পড়ল এক পরীক্ষার্থী, যা নিয়ে হলুস্থুল কান্ড। হ্যাঁ, স্কুলে ঢোকার আগে ব্যাক চেক করার সময়ই তাঁর ব্যাগ থেকে ওই বন্ধু পাওয়া যায়। এতে স্কুল শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার করা হয় ওই বন্দুকটিকে। তবে এতকিছুর পরেও পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে ওই ছাত্রকে।

পরীক্ষাকেন্দ্রে বন্দুক নিয়ে প্রবেশ

সংবাদ প্রতিদিন সূত্রে খবর, এবার বর্ধমান উদয়পল্লী শিক্ষা নিকেতনের সিট পড়েছিল রামকৃষ্ণ স্কুলে। অন্যান্য দিনের মতো আজও ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিল। তবে স্কুলে ঢোকার মুখে ব্যাগ চেক করতেই ছড়ায় আতঙ্ক। শিক্ষকদের চোখ তো চড়কগাছে ওঠে তাঁর ব্যাগে হাত দিতে। হ্যাঁ, অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার অন্যান্য সরঞ্জামের সঙ্গে ব্যাগের ভেতরে রয়েছে একটি বন্দুক । এ নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল থেকে শুরু করে স্থানীয় এলাকায়। এমনকি পরীক্ষার্থীদের মধ্যেও ভয় কাজ করে। জানা যায়, আঙুলের ফাঁকে ওই বন্দুক ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে স্কুলে গিয়েছিল ওই ছাত্র। আর তাঁর সঙ্গে আরও দুই বন্ধু ছিল।

তবে হ্যাঁ, ওই বন্দুক পাওয়ার পর ছাত্র তাঁর আচরণে কোনও বদল আনেনি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় স্কুলের তরফ থেকে এবং পুলিশ ওই বন্দুক উদ্ধার করে পরীক্ষার্থীকে আটক করে। তবে আসল কাহিনী যখন জানা যায়, তখন হতবাক সকলেই। আসলে ওই বন্দুকটি ছিল একটি বন্দুকের মতো দেখতেই গ্যাস লাইটার। হ্যাঁ, নকল বন্দুক নিয়েই হাজির হয়েছিল ওই ছাত্র। তবে কেন এমন কাজ করল সে বিষয়ে এখনও কোনও রকম সদুত্তর মেলেনি। যদিও এই কাণ্ডের পরে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়া হয়। আর নির্দিষ্ট সময় মেনেই স্কুলে পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুন: কিস ডে-তে প্রিয় মানুষকে এভাবে করুন উইশ, ভরিয়ে দেবে ভালোবাসায়!

জানা যাচ্ছে, অন্যান্য ছাত্ররাও এদিন নিরাপদে পরীক্ষা দিয়েছে। কোনও রকম সমস্যা হয়নি। তবে এই ঘটনার পর ছাত্রের অভিভাবকের কাছে খবর দেওয়া হয়েছে। উদয়পল্লী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রবিকরণ মুখোপাধ্যায় এ বিষয়ে বলেছেন, বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরীক্ষা করে দেখা যায় যে সেটি আসল বন্দুক নয়। এমনকি তাঁকে আটক করা হয়। তবে পরে জানাজানি হলে আতঙ্ক কাটে, আর আগের পরীক্ষার দিনগুলোতে ওই পরীক্ষার্থীর আচরণ স্বাভাবিক ছিল।

Leave a Comment