ব্যাঘাত যোগে বাধা-বিপত্তি কাটবে ৫ রাশির! আজকের রাশিফল, ৩ এপ্রিল

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩ এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে আজ চন্দ্র কন্যা ও তুলা রাশিতে বিরাজ করবে। এদিকে সূর্য বিরাজ করছে মীন রাশিতে। আজ চিত্রা এবং স্বাতী নক্ষত্রের প্রভাব পড়বে। প্রতিপদ তিথির এই বিশেষ দিনটিতে ব্যাঘাত এবং হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪০ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই মা সন্তোষীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ দীর্ঘ দিনের অসুস্থতা থেকে মুক্তি পাবেন। বিদেশে আপনার জমি ভালো দামে বিক্রি হতে পারে এবং সেখান থেকে লাভবান হতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক মুহূর্ত উপভোগ করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সমস্যা নিয়ে আসে, তাহলে তাদেরকে উপেক্ষা করুন। আজ শুধু উপরের দিকে তাকালেই সবকিছু ভালোবাসার রঙে মুছে যাবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে আজ প্রেমিক বা প্রেমিকাকে গোলাপ উপহার দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: সামাজিকতার থেকে আজ স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দিতে হবে। প্রার্থনার মাধ্যমে ইচ্ছাগুলো পূরণ হবে। আজ সৌভাগ্য আপনার দিকে আসবে। কেউ আপনাকে তার কাছে ভালোবাসার কথা স্বীকার করাতে পারে। আজ নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত। সৃজনশীল কিছু কাজ করার জন্য আজকের দিনটি বেশ ভালো। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। পরিবারেও কোনও সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভ এর জন্য কর্মস্থলে প্রবেশের আগে সূর্যের বারটি নাম স্মরণ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ এমন কিছু করুন যেগুলি আপনার জন্য ভালো বোধ করায়। যারা অকারণে অর্থ অপচয় করেছেন তাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। আজ পাগলামি গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে ফেলতে হবে। নাহলে অনেক দেরি হয়ে যাবে। আজ সময়ের সদ্ব্যবহার করতে পারবেন। পার্কে হাঁটার পরিকল্পনা করতে পারেন। কিন্তু সেখানে কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দাম্পত্য জীবনে কোনও সমস্যার সম্মুখীন হবেন।

প্রতিকার: আজ প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে তামা কিংবা সোনার চুড়ি পরার চেষ্টা করুন।

কর্কট রাশি: জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটি অনুভব করবেন। আজ দুশ্চিন্তা ত্যাগ করতে হবে। যারা কোথাও বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতির সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্যও দিনটি খুব একটা ভালো যাবে না। কিন্তু পরিবার এবং দাম্পত্য জীবনে কোনরকম সমস্যা হবে না। আজ কাছের মানুষরা আপনার আরও কাছে আসার চেষ্টা করবে। কূটনৈতিকভাবে বিষয়গুলো সামাল দেওয়ার চেষ্টা করলে আজ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ময়দা, চিনি এবং ঘি মিশিয়ে একটি শুকনো নারকেলের খোলায় ভরে অশ্বত্থ গাছের নিচে রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ ভাগ্যের উপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করতে হবে। অমীমাংসিত বিষয়গুলি জটিল হয়ে উঠতে পারে। আজ কোনও আত্মীয়র কাছ থেকে সুসংবাদ পাবেন যা গোটা পরিবারকে আনন্দিত করবে। ভালবাসার ক্ষেত্রে ভালো আচরণ করা উচিত। আজ ক্ষমা চেয়ে নিলেই সব থেকে ভালো। সব দিক থেকে উন্নতি পাবেন। আজ বিনিয়োগ লাভজনক হবে। কিন্তু অংশীদারদের কাছ থেকে বিরোধীতার সম্মুখীন হতে পারেন। কোনও আধ্যাত্মিক গুরু আপনাকে সাহায্য করতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাদা পোশাক পরার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ অন্যের সাফল্যকে প্রশংসা করার মাধ্যমে উপভোগ করতে পারবেন। অর্থের গুরুত্ব সম্পর্কে ভালোভাবে অবগত থাকবেন। সঞ্চয় কাজে লাগতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আকর্ষণীয় কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীক অংশীদাররা আজ সাহায্য করবে। আর্থিক লাভের সম্ভাবনা আছে। আজ দাম্পত্য সুখের দৃষ্টিকোণ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ এমন কিছু করুন যা নিজের সম্পর্কে ভালো বোধ করায়। আদালতে কোনও আর্থিক সমস্যা বিচারাধীন থাকলে আজ আপনি জিততে পারেন এবং আর্থিক লাভবান হতে পারেন। অতিরিক্ত সময় নিঃস্বার্থ সেবায় ব্যয় করা উচিত। আজ পরিবারকে সুখ এবং শান্তি দিতে পারবেন। প্রেমে পড়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। কোনও ব্যক্তির সঙ্গে আজ সংযোগ হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সচ্ছল যাবে। ব্যবসায়ীদের জন্য কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে গণেশের মন্দিরে সাদাকালো পতাকা দান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ এমন কিছু করার জন্য দিনটি ভালো যা আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। আদালতে আপনার কোনও আর্থিক মামলা বিচারাধীন থাকলে আজ জিততে পারেন এবং আর্থিক লাভবান হতে পারেন। অতিরিক্ত সময় নিঃস্বার্থ সেবায় ব্যয় করতে হবে। প্রতিদিন প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করা উচিত। আজ অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য দিনটি খুবই ভালো। তারা আপনার সুনাম নষ্ট করতে পারে। পরিবারে কোনরকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য গণেশের মন্দিরে সাদা কালো পতাকা দান করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতার কারণে আর্থিক অসুবিধা হতে পারে। কিন্তু এই সময় অর্থের থেকে তাদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে। আজ টিভি কিংবা মোবাইলে অতিরিক্ত ব্যবহার আপনার সময় নষ্ট করতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনার জন্য কোন সুখবর নিয়ে আসতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য মাংস, মদ বা অন্য নারীর সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার রসবোধ কাউকে আপনার ক্ষমতা বিকাশে অনুপ্রাণিত করতে পারে। আজ পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য উপকারে আসতে পারে। জীবন সঙ্গীর গুণাবলী আপনাকে তাদের প্রেমে পড়তে বাধ্য করবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। আজ আপনি বন্ধুদের টাকা ধার দিলে আর্থিক অবস্থার অবনতি হতে পারে। বাহ্যিক কোনও বস্তুতে আজ আপনি আকৃষ্ট হবেন না। ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো যাবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ কোনও বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে। অতীতে অনেক টাকা খরচ করলে আজ তার মূল্য দিতে হতে পারেএ টাকার প্রয়োজন পড়বে কিন্তু আপনি তা জোগাড় করতে পারবেন না। যদি আপনি কাউকে পরামর্শ দেন তাহলে সেই পরামর্শ নিজে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সন্ধ্যাবেলাটা প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ভাবে কাটতে পারে। সুস্বাদু খাবার উপভোগ করার জন্য আজকের দিনটি বেশ ভালো। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ ভগবান শিবের পূজা করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ মানসিক চাপ অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। আরাম করার জন্য বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত। রাতে আপনার অর্থ লাভ লাভের সম্ভাবনা রয়েছে। ধার করা টাকা ফেরত পেতে পারেন। আজ দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি খুব ব্যস্ত থাকতে পারেন। কিন্তু সন্ধ্যার জন্য প্রিয় কাজগুলি করার জন্য যথেষ্ট সময় পাবেন। দিনটি আপনার জন্য ভালো যাবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও ভিক্ষুককে জব, মুলা বা কালো সরষে দান করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

Leave a Comment