ভরা মাঘে ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

South Bengal Weather Today

সহেলি মিত্র, কলকাতা: শীতের মাঝেই এবার বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। অসময়ের বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাংশ। মূলত পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে এমনিতেই তো বেশ কিছুদিন হল শীত কমে গিয়েছে। বেশ গরম অনুভূতি হতে শুরু করেছে। এদিকে এসবের মাঝেই আবার দোসর হতে চলেছে বৃষ্টি বলে খবর। আসলে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটেছে নতুন করে। যার ফলে এই দুর্যোগ। যাইহোক, চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আজও ঠান্ডার আমেজ থাকতে পারে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন পারদ থাকতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ ও শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আরও পড়ুন: ভাগাড় হয়ে উঠল বাগান, শান্তিনিকেতনের এই স্কুলে চলছে ‘সবুজ বিপ্লব’, অবাক গোটা বীরভূম

হাওয়া অফিসের লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে যা ক্রমশই উত্তর ভারত থেকে অগ্রসর হয়ে মধ্য ভারতের মধ্য দিয়ে গিয়ে পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারত সহ মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে। শুধু উত্তর ভারত নয়, পশ্চিমবঙ্গেও এর প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ কিছু জায়গায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের কিছু জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তারই সাথে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।আজ বৃহস্পতিবার ও আগামিকাল দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।

Leave a Comment