ভারতীয় টুর্নামেন্টে প্যালেস্টাইনের পতাকা! জম্মু-কাশ্মীরের ক্রিকেটারকে তলব করল পুলিশ

Jammu and Kashmir Cricket League controversy with Palestine Flag

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজে আজব কান্ড ঘটালেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) এক ক্রিকেটার। ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি। তবে খেলোয়াড়ের মাথায় থাকা হেলমেটে লাগানো ছিল প্যালেস্টাইনের পতাকা। তাতেই জন্ম নেয় বিতর্ক। আর তারপরেই ওই ক্রিকেটারকে ডেকে পাঠায় জম্মু ও কাশ্মীর পুলিশ। এদিকে অনামি খেলোয়াড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের আগুনে গা সেঁকছেন নেট নাগরিকরা। চলছে তুমুল চর্চা।

টুর্নামেন্টের উদ্যোক্তাদেরও জেরা করেছে পুলিশ

রিপোর্ট অনুযায়ী, জম্মুতে স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখানেই ওই ক্রিকেটারের বিরল কীর্তিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহল থেকে শুরু করে নেট পাড়ায়। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় ওই ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন এক ক্রিকেটার ব্যাট করতে নেমেছিলেন। ঠিক সেই সময় টুর্নামেন্টের অন্যান্য খেলোয়াড়রা তাঁর মাথায় থাকা হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লক্ষ্য করেন। যে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে!

অবশ্যই পড়ুন: নতুন বছরে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার, কর্মীদের জন্য হল বিরাট ঘোষণা

সূত্রের খবর, ক্রিকেট টুর্নামেন্টের মাঝে আচমকা প্যালেস্টাইনের পতাকা হেলমেটে লাগানোর ঘটনায় ওই ক্রিকেটার সহ টুর্নামেন্টের আয়োজকদের ডেকে পাঠায় পুলিশ। দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। এ নিয়ে পুলিশের বক্তব্য, ঠিক কোন কারণে তিনি হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে বেসরকারি টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন সেই কারণই জানার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় ওই ক্রিকেটারের নাম ফারকান ভাট। তিনি জম্মুরই বাসিন্দা। গত বুধবার, চলতি জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়নস লিগে বিরল কান্ড ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে এই ঘটনার জন্য ওই ক্রিকেটারের কোনও শাস্তি হবে কিনা তা জানা যায়নি। তবে পুলিশের তরফে জানতে চাওয়া হয়েছে উদ্যোক্তারা কেন ওই প্লেয়ারকে হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে মাঠে নামতে দিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশের তরফে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ছাড়া আপাতত কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি।

 

অবশ্যই পড়ুন: ১১১ টাকা নিয়ে চিন্তা নেই, বাড়ছে না রান্নার গ্যাসের দাম! আমজনতাকে স্বস্তি দিয়ে জানাল সরকার

খোঁজ নিয়ে জানা গেল, জম্মু ও কাশ্মীরে আয়োজিত বেসরকারি টুর্নামেন্ট জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়নস লিগ ভারতীয় ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা অনুমোদিত নয়। অর্থাৎ এই বেসরকারি টুর্নামেন্টের নিয়ন্ত্রণ BCCI বা ICC র কাছে নেই। তবে আচমকা ভারতীয় টুর্নামেন্টে প্যালেস্টাইনের পতাকা নিয়ে খেলতে নামাটা এক কথায় নিয়ম ভঙ্গ ছাড়া আর কিছু নয়। যা নিয়ে ক্রিকেট মহলের একাংশের অভিযোগের সুর একেবারে সপ্তমে চড়েছে।

Leave a Comment