সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? বিশেষ করে যারা রেলের চাকরি স্বপ্ন দেখেন তাদের জন্য রয়েছে বিশাল খুশির খবর। কারণ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তির পর এবার টেকনিশিয়ান পদে নিয়োগের (Indian Railways Recruitment 2026) প্রক্রিয়া শুরু করছে ভারতীয় রেল। সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, যেখানে ৬৫৬৫টি টেকনিশিয়ান শূন্যপদে নিয়োগের সবুজ সংকেত মিলেছে। আর শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
ভারতীয় রেলে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি
রেলওয়ে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩৯টি ভিন্ন ভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে। কিন্তু এবারে নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ এবং স্বচ্ছ করার জন্য বোর্ড বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রথমত, একই শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের পদগুলোকে একত্রিত করে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। আর প্রতিটি আঞ্চলিক রেলওয়ে জোন এবং প্রোডাকশন ইউনিটকে দ্রুত শূন্যপদের চূড়ান্ত তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ভাবে তাদের যোগ্যতা আর সংশ্লিষ্ট জোনের চাহিদের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে।
কোন জোনে কত শূন্যপদ রয়েছে?
ভারতীয় রেলের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে সম্ভব্য শূন্যপদের একটি তালিকা তুলে ধরা হয়েছে। যেখান থেকে চাকরিপ্রার্থীরা সুবিধা মতো আবেদন করতে পারবে। যেমনটা জানা যাচ্ছে—
- দক্ষিণ রেলওয়েতে শূন্যপদ ৭৮৫টি,
- মধ্য রেলওয়ত শূন্যপদ ৮৭০টি,
- উত্তর রেলওয়েতে শূন্যপদ ৫৪৮টি,
- দক্ষিণ-মধ্য রেলওয়েতে শূন্যপদ ৩৬৮টি,
- উত্তর-মধ্য রেলওয়েতে শূন্যপদ ২৬৮টি,
- পশ্চিম-মধ্যে রেলওয়েতে শূন্যপদ ২৩১টি,
- উত্তর-পশ্চিম রেলে শূন্যপদ ১৯৯টি,
- পূর্ব উপকূলীয় রেলে শূন্যপদ ১৬৯টি,
- উত্তর-পশ্চিম সীমান্ত রেলে শূন্যপদ ৭০১টি,
- পূর্ব রেলওয়েতে শূন্যপদ ২৯১টি,
- পশ্চিম রেলে শূন্যপদ ৫৪৪টি,
- দক্ষিণ-পূর্ব রেলওয়েতে শূন্যপদ ৫৭৬টি,
- দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়েতে শূন্যপদ ৯০টি,
- উত্তর-পূর্ব রেলে শূন্যপদ ১৬৯টি,
- পূর্ব-মধ্য রেলে শূন্যপদ ১৮৬টি,
- ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শূন্যপদ ২৩৬টি।
আরও পড়ুন: ‘আর ২৫০ কিমি নয়, এবার ভারতের ভিতরে ঢুকে হামলা করব’ হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে?
সাধারণত বলা যায়, রেলের টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস এবং আইটিআই ডিগ্রি থাকতে হয়। এছাড়া ডিপ্লোমা থাকলেও আবেদন করা যায়। আর প্রযুক্তিগত যোগ্যতার প্রয়োজন পড়ে। ১১ হাজারের বেশি এএলপি পদের পর এই সাড়ে ৬ হাজারের বেশি টেকনিশিয়ান পদে নিয়োগ যে সারাদেশের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের কাছে দারুণ সুযোগ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রত্যেকটি বিভাগে যখন আলাদা আলাদা শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হবে তখন অবশ্যই জানিয়ে দেওয়া হবে।
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।