ভারতের এই প্লেয়ারকে প্রচন্ড ভয় পায় ইংল্যান্ড! সেমির আগেই ফাঁস সব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে ছন্দ কাটলেও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের পুরনো ফর্মে টিম ইন্ডিয়া। সুপার এইটের শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাজেভাবে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত (India Vs England)। সব ঠিক থাকলে, আগামীকাল মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইংরেজ বাহিনীর মুখোমুখি হবে মেন ইন ব্লু। আর তার আগেই ভারতীয় দলের এক প্লেয়ারকে নিয়ে একপ্রকার ভয়ে রয়েছে ইংল্যান্ড। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার এই প্লেয়ারকে নিয়ে সতর্কতা দিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কুরান।

টিম ইন্ডিয়ার এই প্লেয়ারকে প্রচন্ড ভয় পায় ইংল্যান্ড!

ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তথা ইংল্যান্ডের ত্রাস অভিষেক শর্মাকে নিয়েই সম্প্রতি সতর্কবার্তা দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম। ম্যাচের আগেই ভারতীয় দলের তারকা ওপেনারকে নিয়ে কথা বলতে গিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জানিয়েছেন, অভিষেক শর্মা কতটা ভয়ানক সে বিষয়ে তিনি অবগত। তবে তিনি আশা করছেন সেমিফাইনালে হয়তো আর নিজের রুদ্রমূর্তি ধারণ করতে পারবেন না অভিষেক।

ইংরেজ ক্রিকেটারের কথায়, “আপাতত আমাদের লক্ষ্য বৃহস্পতিবারের ম্যাচ। আশা রাখছি আমাদের বিরুদ্ধেও অভিষেককে পুরনো মেজাজে দেখা যাবে না। তবে আমরা সব রকম প্রস্তুতি নিয়ে নামছি। আমাদের প্রত্যেকের মনোযোগ এখন বৃহস্পতিবারের ম্যাচে।” এক কথায়, ফর্মে না থাকলেও ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে যে প্রতিক্ষেত্রে ভয় পায় ইংল্যান্ড সে কথা নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

অবশ্যই পড়ুন: ফ্রিতে দেখা যাবে মোহনবাগানের ম্যাচ, বড় ঘোষণা গোয়েঙ্কার

প্রসঙ্গত, এদিন অভিষেককে নিয়ে কথা বলার পাশাপাশি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার কুরান এও বলেন, “ভারত নিঃসন্দেহে ভাল দল। তবে আমরাও ভারতের মাটিতে প্রচুর ক্রিকেট খেলেছি। এখনও খেলছি। আমাদের প্লেয়াররা IPL এ খেলেন। তারা এই মাটিতে খেলতে অভ্যস্ত। তাই আমরা ভয় পাচ্ছি না।” তবে ভারত ভাল খেলবে বলেই মনে করেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম।

Leave a Comment