ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা, হাদি হত্যাকাণ্ডে মিথ্যা প্রমাণিত হল বাংলাদেশ!

Osman Hadi Murder Case New update video Viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওসমান হাদি হত্যাকাণ্ডে বড় ধাক্কা খেলো বাংলাদেশ! ইনকিলাব মঞ্চের নেতার মৃত্যুতে ভারতবিরোধী ঝড় উঠেছিল ওপার বাংলায় (Osman Hadi Murder)। হাদি প্রেমীদের একটা বড় অংশ দাবি করেছিলেন, হাদিকে খুন করে সেই হত্যাকারী ভারতে পালিয়েছে। এবার সেই দাবি মিথ্যা প্রমাণ করলেন ওপার বাংলার ছাত্রনেতা খুনের ঘটনায় অভিযুক্ত ফইজুল করিম মাসুদ। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে করিম জানালেন তিনি ভারতে নেই।

হাদি হত্যাকাণ্ডে বড় মোড়!

ওপার বাংলার ছাত্রনেতা হাদির মৃত্যুতে আঙুল উঠেছিল তাঁর দিকেই। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফইজুল করিম মাসুদকে নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন ওপার বাংলার একটা বড় অংশ। বাংলাদেশের বেশিরভাগ হাদি প্রেমীদের বক্তব্য, তাঁদের নেতাকে খুন করেছেন মাসুদ নিজেই। শুধু তাই নয়, কোটাবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হাদিকে খুন করে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন। এবার সেই দাবিই নস্যাৎ করলেন ফইজুল করিম।

অবশ্যই পড়ুন: বাংলার প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মনোজ পন্থকে কোন পদ দিল নবান্ন?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে করিম দাবি করেছেন, তিনি ভারতে নেই। হাদির মৃত্যুর পরই তিনি সোজা দুবাই পাড়ি দিয়েছেন। এর অর্থ এতদিন বাংলাদেশের উগ্র জনতা থেকে শুরু করে ওপার বাংলার পুলিশ বাহিনী যে দোষ ভারতের ঘাড়ে ঠেলে দিচ্ছিল তা শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হচ্ছে। একইভাবে ভারত সরকারের দাবি যে সত্যি ছিল তা এখন সর্বসমক্ষে।

ভিডিও প্রকাশ করে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফইজুল একেবারে স্পষ্ট জানিয়েছেন, হাদির হত্যার জন্য তিনি দায়ী নন। ওই ঘটনার সাথে তাঁর কোনও রকম যোগ নেই। ফইজুলের কথায়, পুরোটাই সাজানো ঘটনা এবং চক্রান্ত। সম্পূর্ণ মিথ্যে অভিযোগের কারণে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ফইজুল একথা একেবারে সহাস্যে স্বীকার করে নিয়েছেন, হাদির মৃত্যুর আগে তিনি তার অফিসে গিয়েছিলেন। তবে ইনকিলাব মঞ্চের নেতাকে হত্যা করার কথা তিনি ভাবতেই পারেন না। তাঁর সাথে হাদির সম্পর্ক সম্পূর্ণ ব্যবসায়িক ছিল।

অবশ্যই পড়ুন: ‘মমতার দুর্গা অঙ্গন সম্পূর্ণ আইন বিরোধী মামলা হবে!’ গৌতম দেব, পাল্টা কটাক্ষ চন্দ্রিমার

অভিযুক্ত ফইজুল এও জানান, হাদি খুনের পর যে দুজন বাইক আরোহীকে দেখা গিয়েছে তাদের মধ্যে তিনি নেই। তাঁর পরিবারকেও এর মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে। একেবারে বিনা কারণে হেনস্থা করা হচ্ছে তাঁর ভাইকেও। ফইজুলের বক্তব্য, একের পর এক মিথ্যা অভিযোগের কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাংলাদেশ ছেড়ে দুবাইতে চলে এসেছেন তিনি। তাঁর কাছে 5 বছরের মাল্টিপল এন্ট্রি দুবাই ভিসা রয়েছে বলেও জানান ফইজুল। মাসুদের মতে, হাদির হত্যাকাণ্ডের পেছনে জামাত জড়িয়ে রয়েছে। ফন্দি করে গোটা বিষয়টা ঘুরিয়ে দেওয়া হচ্ছে!

 

1 thought on “ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা, হাদি হত্যাকাণ্ডে মিথ্যা প্রমাণিত হল বাংলাদেশ!”

Leave a Comment